| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে অনূর্ধ্ব-১৪ বালিকা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 15-05-2026 ইং
  • 1131 বার পঠিত
ফেনীতে অনূর্ধ্ব-১৪ বালিকা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ছবির ক্যাপশন: ফেনীতে অনূর্ধ্ব-১৪ বালিকা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


স্টাফ রিপোর্টার

ফেনীতে জাপান ফুটবল অ্যাসোসিয়েশন (জেএফএ)’র সার্বিক সহযোগিতায় অনূর্ধ্ব-১৪ ওমেন্স ইয়ুথ ডেভেলপমেন্ট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে ফেনী ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও ফেনী জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাফুফের টেকনিক্যাল কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজের সব ক্ষেত্রেই নারীরা এগিয়ে যাচ্ছে। খেলাধুলাতেও মেয়েরা পিছিয়ে নেই। নারী ফুটবলের উন্নয়ন ও নেতৃত্ব বিকাশে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিভাবান ফুটবলার তৈরি করে আন্তর্জাতিক অঙ্গনে খেলার সুযোগ সৃষ্টি করতে বাফুফের কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তিনি।

ফেনী পৌর বিএনপির আহ্বায়ক ও ক্রীড়া সংগঠক দেলোয়ার হোসেন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল ও সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির।

ক্রীড়া সংগঠক মো. তৌহিদুল ইসলাম তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের রাজনীতিবিদ, ক্রীড়া সংগঠক ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

আয়োজক সূত্রে জানা যায়, ফেনী ভেন্যুতে মোট ৮টি দল অংশগ্রণ করছেন । গ্রুপ ‘এ’-তে রয়েছে ফেনী, রাঙামাটি, সিলেট ও কুমিল্লা। গ্রুপ ‘বি’-তে আছেন খাগড়াছড়ি, কঙ্বাজার, নোয়াখালী ও লক্ষ্ণীপুর জেলা দল। প্রতিযোগিতার খেলাগুলো লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধনী ম্যাচে কুমিল্লা জেলা দল ২-০ গোলে ফেনী জেলা দলকে পরাজিত করে। একইদিনের অপর ম্যাচে রাঙামাটি জেলা দল ৫-০ গোলে সিলেট জেলা দলকে পরাজিত করে ।

আগামী ২২ মে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group