চৌদ্দগ্রাম প্রতিনিধি
বিদ্যুৎস্পৃষ্ট স্ত্রীকে বাঁচালেন, একই ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী ইসমাইল হোসেন (৩২) নামের এক অটোচালকের মৃত্যু হয়েছে।
কুমিল্লার চৌদ্দগ্রামে গত সোমবার পৌরসভার ৭নং ওয়ার্ড মোল্লাকনা সেনের খীল গ্রামে রাত ৮ ঘটিকার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন দুর্গা ঘাটা গ্রামের মৃত আব্দুল মজিদ মেস্তরীর ছেলে। তথ্যটি নিশ্চিত করছেন প্রতিবেশী আব্দুল হক।
স্থানীয় সূত্রের জানা যায়, ইসমাইল হোসেন তার স্ত্রী ছেলে মেয়ে নিয়ে পার্শ্বপ্রতি গ্রাম মোল্লাকনা সেনের খীল গ্রামে আবুল হাশেমের বাড়িতে ভাড়া থাকতেন। সোমবার সন্ধ্যা স্ত্রী রাবেয়া আক্তার ডিস লাইন মেরামত করছিলেন। এ সময় হঠাৎ সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার করতে থাকে। খবর পেয়ে স্বামী ইসমাইল হোসেন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে আসে। এর কিছুক্ষণ পর স্বামী ইসমাইল হোসেন পুনরায় ওই ডিস লাইনটি মেরামতের কাজ শুরু করেন। এ সময় একইভাবেই ইসমাইল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ এ নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্রে জরুরী বিভাগের চিকিৎসক বায়েজিদ হোসেন জানান, স্বাস্থ্য কমপ্লেঙ্ েনিয়ে আসার পূর্বেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসমাইলের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |