| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীসহ ৫ জেলায় নতুন এসপি

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 12-06-2026 ইং
  • 1532 বার পঠিত
ফেনীসহ ৫ জেলায় নতুন এসপি
ছবির ক্যাপশন: ফেনীসহ ৫ জেলায় নতুন এসপি


স্টার লাইন ডেস্ক

দেশের গুরুত্বপূর্ণ ৫ জেলায় নতুন পুলিশ সুপার এসপি নিয়োগ দিয়েছে সরকার। ফেনী, পঞ্চগড়, মৌলভীবাজার, নোয়াখালী এবং ঝিনাইদহ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়। একই সাথে পুলিশের আরও ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি ও সংযুক্ত করা হয়েছে।

গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই রদবদলের আদেশ জারি করা হয়।

জেলা ভিত্তিক নতুন পুলিশগণ হলেন, ফেনীতে সিআইডির বিশেষ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার (যিনি পূর্বে ঝালকাঠির এসপি হিসেবে বদলির আদেশ পেয়েছিলেন)।

পঞ্চগড়ে ঢাকা মেট্রো পলিটন (ডিএমপির) উপ-পুলিশ কমিশনার  মো. আবু সাইম। মৌলভীবাজারে ডিএমপির উপ-পুলিশ কমিশনার  মো. মনিরুল ইসলাম। নোয়াখালীতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার  মিডিয়া) এন, এম নাসিরুদ্দিন। ঝিনাইদহে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান।

মন্ত্রণালয়ের একই আদেশে বেশ কয়েকজন কর্মকর্তাকে প্রত্যাহার করে নতুন দায়িত্ব বা সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে, পঞ্চগড়ের বিদায়ী এসপি মো. মিজানুর রহমান এবং মৌলভীবাজারের বিদায়ী এসপি মো. রিয়াজুল ইসলামকে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

নোয়াখালীর এসপি টি এম মোশাররফ হোসেনকে সিআইডির পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। ঝিনাইদহের বিদায়ী এসপি মো. মাহফুজ আফজালকে এপিবিএনে পাঠানো হয়েছে।

এছাড়া সিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খানকে পুলিশ সদরদপ্তরে এবং পিবিআইয়ের এসপি রাজীব ফরহান ও ট্যুরিস্ট পুলিশের এসপি নিহাদ আদনান তাইয়ানকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group