দাগনভূঞা প্রতিনিধি:
ফেনী জেলার দাগনভূঞা উপজেলার তুলাতলি বাজার সংলগ্ন আজিজ ফাজিল পুর মনোরঞ্জন ডাক্তার বাড়িতে ( ব্র্যাক অফিস সংলগ্ন) উনাদের পারিবারিক মন্দিরে ঢুকে গতকাল রবিবার দিবাগত রাত আনুমানিক ২ টার সময় দুবৃত্তরা লোহার শক্ত গেইটের তালা কেটে মূল্যবান বিগ্রহ, পূজার সরঞ্জামাদি লুট করে নিয়ে যায় এবং মন্দিরের ভিতরে সিংহাসনে রক্ষিত মূল্যবান ধর্মীয় গ্রন্থসমূহ ও অন্যান্য মূল্যবান আসবাবপত্রসমূহ আগুন লাগিয়ে দেয়।
আগুনে পুড়ে সকল সামগ্রী ছাই হয়ে যায়। আগুনের ফলে মন্দিরের টাইলস পুড়ে গেছে।
বাড়ির মালিক বাবু নারায়ণ চন্দ্র নাথ ও বাবু শ্যামল চন্দ্র নাথের সাথে কথা বলে জানা যায় মন্দিরের মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫ লক্ষ টাকা। এ ঘটনায় বাড়ির সদস্যগণ নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
ঘটনার খবর শুনে ভোর রাতে দাগনভূঞা থানার ওসি ঘটনাস্হল পরিদর্শন করেন এবং ঐ বাড়িতে পুলিশের একটা টীম বরাদ্দ করেন। ২রা মার্চ সকাল আনুমানিক ৯ টার দিকে দাগনভূঞার ইউএনও মহোদয় ঘটনাস্থল পরিদর্শন করেন। সকাল ১১ টায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ফেনী জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক অজয় কুমার দেবসহ দাগনভূঞা উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। পৌর ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দিলিপ কুমার দাস, মাস্টার চন্দন কুমার দাস, মাস্টার অসীম কুমার নাথ, মাস্টার পলাশ চন্দ্র দাসসহ প্রায় ২০ জনের একটি টীম ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত ঘটনা জেনে পরবর্তীতে ইউএনও মহোদয়ের সাথে সাক্ষাৎ করেন।
দাগনভূঞা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সভাপতি অ্যাডভোকেট রসিক শেখর ভৌমিক বলেন, বন,পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে যোগাযোগ করে ঘটনার বিস্তারিত জানিয়েছি এবং মন্ত্রী মহোদয় ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার করার আশ্বাস দিয়েছেন।
দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজীম নোমান জানান, আইনগত প্রক্রিয়াধীন, পুলিশ প্রশাসন তদন্ত পূর্বক দুর্বৃত্তদের আইনের আওতায় আনতে তৎপর রয়েছে।
দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল ইসলাম বলেন, আমি ইতোমধ্যে সরকারের উচ্চ মহলে বিষয়টি অবহিত করেছি এবং এ ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছি এবং পুলিশ প্রশাসনকে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |