| বঙ্গাব্দ
ad728
সকল খবর

পারিবারিক বিরোধের জের ছাগলনাইয়ায় সত্তরোর্ধ পিতাকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ দুই ছেলের বিরুদ্ধে!

ফেনীর ছাগলনাইয়ার মহামায়া ইউনিয়নে পারিবারিক বিরোধের জের ধরে অস্ত্র দিয়ে নিজ বাবাকে ফাঁসানোর অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। গতকাল বুধবার বিকালে ফেনী শহরের একটি চাইনীজ রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন দাবী করে ঘটনার প্রতিকার চেয়েছেন ভুক্তভোগীর স্ত্রী পশ্চিম দেবপুর মজুমদার বাড়ির সাজেদা বেগম। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর ছেলে মোহাম্মদ আরিফুল হক মজুমদার ও ৩ মেয়ে ফারজানা আক্তার, মোমেনা আক্তার ও শাহানাজ ফারভিন উপস্থিত ছিলেন।

বিস্তারিত...

ইয়ুথ জার্নালিস্ট ফোরাম ফেনীর আয়োজনে মুক্ত গণমাধ্যম দিবসে র‌্যালী ও আলোচনা সভা

ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী হাবিবুল্লাহ মানিক বলেছেন, এক সময়ে সাংবাদিকদের অনেক সম্মান ও গুরুত্ব ছিলো। কিন্তু দিন দিন সাংবাদিকদের সম্মান কমছে। তাই সাংবাদিকদের সমৃদ্ধির জন্য চাকুরী না করে নিজেরাই মিডিয়া হাউস তৈরী করতে হবে। গণঅভ্যুত্থানের পর সাংবাদিকতা তুলনামূলক স্বাধীনতা ভোগ করছে। সেই সুযোগ কাজে লাগিয়ে সমাজের উন্নয়নে সাহসী ভূমিকা রাখুন।

বিস্তারিত...

চৌদ্দগ্রামে দখল করা খাল পুনরুদ্ধার ও খননের দাবিতে নাগরিক কল্যাণ সংস্থার সংবাদ সম্মেলন

চৌদ্দগ্রামে অবৈধভাবে খাল দখলমুক্ত ও খননেনের দাবিতে নাগরিক কল্যাণ সংস্থার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে আল নুর হাসপাতালে দ্বিতীয় তলায় নাগরিক কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা আমিনুল ইসলাম বাদশা সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে বলেন, চৌদ্দগ্রাম বাংলাদেশের ভৌগোলিক ও রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ এবং আলোচিত একটি উপজেলা। উত্তরে কুমিল্লা জেলা সদর দক্ষিণে ফেনী জেলা সদর, পুবে ভারতের ত্রিপুরা রাজ্য ও রঘুনন্দন পাহাড়, পশ্চিমে ডাকা

বিস্তারিত...

নোয়াখালীতে বজ্রপাতে প্রাণ গেল যুবকের

নোয়াখালীর হাতিয়া উপজেলায় বজ্রপাতে মোহাম্মদ আরাফাত হোসেন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার খাসের হাট এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

মেডিকেল কলেজের দাবীতে ফেনীতে ন্যাপ ভাসানীর মানববন্ধন

ফেনীতে মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় ও ইপিজেড স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী)।

বিস্তারিত...

পিতা-পুত্রের সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত

তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তাঁর ছেলে ছিলেন একসময় শিক্ষামন্ত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই উপাচার্যের নাম ড. মোহাম্মদ ওসমান গনি, তাঁর কৃতি সন্তানের নাম ড. মোহাম্মদ ওসমান ফারুক।

বিস্তারিত...

ফেনীতে মেডিকেল কলেজ ইস্যু এমপিকে কটূক্তির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ফেনীতে মেডিকেল কলেজ স্থাপনাকে কেন্দ্র করে ফেনী-২ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবদিন (ভিপি)কে নিয়ে মানববন্ধনে দেওয়া ‘অরুচিকর ও অসত্য বক্তব্যের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

চৌদ্দগ্রামে লরি চাপায় স্কুল ছাত্র নিহত, আহত-১

কুমিল্লার চৌদ্দগ্রামে স্কুলে যাওয়ার পথে লরি চাপায় এক স্কুল ছাত্র নিহত ও অপর এক ছাত্রী গুরুতর আহত হয়েছে। শনিবার সকাল সাড়ে নয়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

আলাইয়াপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিলয়ের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

দাগনভূঞা পৌরসভার ১নং ওয়ার্ডের আলাইয়াপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিলয় নামের এক যুবকের ওপর অস্ত্র নিয়ে হামলার অভিযোগে শুক্রবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করা হয়েছে।

বিস্তারিত...

কোম্পানীগঞ্জে মাদরাসা থেকে ছাত্রের মরদেহ উদ্ধার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার একটি মাদরাসা থেকে আলী হোসেন তাহসিন (১১) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিস্তারিত...

দাগনভূঞায় অগ্নিকাণ্ডে ৪ বসতঘর পুড়ে ছাই

দাগনভূঞা উপজেলার ৭নং মাতুভূঞা ইউনিয়নের ২নং ওয়ার্ডের রামানন্দপুর (বক্তার জমাদার বাড়ি) এলাকায় অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। শুক্রবার (৩ এপ্রিল) সকাল আনুমানিক ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিস্তারিত...

মিরসরাইয়ে এমটি-ইপিআই কবির হোসেনের শাস্তির দাবিতে মানববন্ধন

চট্টগ্রামের মিরসরাইয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমটি-ইপিআই কবির হোসেনের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (মস্তাননগর নগর হাসপাতাল) প্রাঙ্গণে বাংলাদেশ স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশন, মিরসরাই উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

বিস্তারিত...

গ্রাম আদালত সক্রিয় করতে ব্যবস্থাপনা কমিটির সভা

ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

উপজেলা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির সভা

দাগনভূঞা উপজেলা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির সভা মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীদুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) শহিদুল আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফয়জুল আজীম নোমান।

বিস্তারিত...

৭১ এ ত্রিশ হাজার মুক্তিযোদ্ধাকে বাটা জুতা প্রদান করেন ঔডারল্যান্ড

স্টার লাইন ডেস্ক: ১৯৭১ সালে ৩০ হাজার মুক্তিযোদ্ধার পায়ে ছিল বাটা কোম্পানির জুতা। মুক্তিযোদ্ধাদের ৩০ হাজার বাটা জুতা প্রদান করেছিলেন তৎকালীন বাটা সু-কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক উইলিয়াম আব্রাহাম সাইমন ঔডারল্যান্ড।

বিস্তারিত...

ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group