| বঙ্গাব্দ
ad728
ad728

৩ মামলায় কারাগারে ফেনী আলীয়ার অধ্যক্ষ

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 23-06-2026 ইং
  • 531 বার পঠিত
৩ মামলায় কারাগারে ফেনী আলীয়ার অধ্যক্ষ
ছবির ক্যাপশন: ৩ মামলায় কারাগারে ফেনী আলীয়ার অধ্যক্ষ


নিজস্ব প্রতিনিধি

ফেনী আলিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসানকে ৩টি মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণের আদেশ দিয়েছেন ফেনীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

গতকাল মঙ্গলবার ফেনীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ছালামত উল্লাহ এফজিআর ৪২১/২৪, এফজিআর ৪৯৯/২৪ এবং এফজিআর ২৭৪/২৫ নম্বর মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, এফজিআর ৪৯৯/২৪ নম্বর মামলায় উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন নিয়ে মাওলানা মাহমুদুল হাসান স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন না-মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

ফেনীর আদালতের কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম বলেন, ৩ টি মামলায় আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাহমুদুল হাসানের জামিন মঞ্জুর না করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group