| বঙ্গাব্দ
ad728
সকল খবর

ডেঙ্গু প্রতিরোধে ফেনী পৌর ১০ নম্বর ওয়ার্ডে জামায়াতের মশক নিধন অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও মশার বিস্তার রোধে ফেনী পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে মশক নিধন অভিযান ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার বিকেলে শহরের জহিরিয়া মসজিদ প্রাঙ্গণ থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অ

বিস্তারিত...

নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

গোপালগঞ্জসহ সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল। এ সময় নেতা-কর্মীরা ‘লীগ ধর, জেলে ভর’সহ বিভিন্ন স্লোগান দেন। মঙ্গলবার বিকেলে শহরের রেলক্রসিং সংলগ্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফেনী প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

বিস্তারিত...

ফেনী জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত,

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম বলেছেন, সব চক্রান্ত-ষড়যন্ত্র উপেক্ষা করে জামায়াত এ পর্যায়ে এসেছে। জামায়াতের এমপিদের টার্গেট করে চরিত্রহননের কাজ চলছে। সব ষড়যন্ত্র মেকাবিলা করে জনগণকে সঙ্গে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। সংগঠনের পরিকল্পনা অনুযায়ী রাজপথ, সংসদ এবং জনগণের মন জয় করে চব্বিশের ৫ আগস্টের চেয়েও বড় বিপ্লবের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। সৎ, খোদাভিরু নেতৃত্ব প্রতিষ্ঠা করতে জামায়াতের বিকল্প নেই। জামায়াত ইতোমধ্যে প্রধান বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বিরোধী দল মানেই আগামীদিনে জামায়াত সরকারি দল হবে।

বিস্তারিত...

জিয়াউর রহমানের অবদানকে অস্বীকার করা মানে ইতিহাসকে অস্বীকার করা -অধ্যাপক এমএ খালেক

৭ নভেম্বরের ঘটনায় যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অস্বীকার করে, তারা মূলত ইতিহাসকেই অস্বীকার করে বলে মন্তব্য করেছেন ফেনী জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এমএ খালেক। তিনি বলেন, ৭ নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে অধিষ্ঠিত করা হয়। তাঁর অবদানকে স্মরণীয় করে রাখতে আমরা প্রতিবছর বিপ্লব ও সংহতি দিবস পালন করি। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, দেশের সেনাবাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে এনেছেন। পাশাপাশি দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে বহুমুখী উৎপাদন ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

বিস্তারিত...

ফেনীতে জামায়াতের আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস পালিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী শহর শাখার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে। গতকাল শনিবার সকালে ফেনী শহরের দারুল ইসলাম মিলনায়তনে জামায়াতের শহর আমীর নজরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর মুফতি আবদুল হান্নান। এতে বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আবদুর রহিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন শহর জামায়াতের কর্মপরিষদ সদস্য রুহুল আমিন।

বিস্তারিত...

ফেনীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পলাতক আওয়ামী ফ্যাসিস্টরা দেশের গার্মেন্টস শ্রমিকদের দিয়ে আন্দোলন করাচ্ছে -রেহানা আক্তার রানু এমপি

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু বলেছেন, ‘পলাতক আওয়ামী ফ্যাসিস্টরা কলকাতায় বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সেখানে বসে গার্মেন্টস শ্রমিকদের দিয়ে আন্দোলন করাচ্ছে। তারাই কারখানায় আগুন দিয়েছে। গতকাল শনিবার ফেনীতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব বলেন।

বিস্তারিত...

প্রতিষ্ঠাবার্ষিকীতে ৩ দিনের কর্মসূচি ফেনী জেলা যুবদলের

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে ফেনী জেলা যুবদল। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, মৎস্যপোনা অবমুক্তকরণ ও বিনা মূল্যে চিকিৎসাসেবা প্রদান। রোববার ফেনী জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দীন খন্দকার, সদস্যসচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন (ভিপি বেলাল) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

বিস্তারিত...

চাঁদবাজ যে হোক কোন ছাড় নয় - প্রশাসনকে নির্দেশ পরিবেশমন্ত্রীর

দেশে কোনো চাঁদাবাজের ছাড় নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেছেন, চাঁদাবাজ যদি তাঁর নিজের ছেলেও হয়, তাকেও আইনের আওতায় আনতে হবে। চাঁদাবাজির কারণে দেশে অশান্তি সৃষ্টি হয়, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের পরিবেশ নষ্ট হয়। এতে কর্মসংস্থানের সুযোগ কমে, বেকারত্ব বাড়ে এবং অর্থনীতির ওপর চাপ সৃষ্টি হয়।

বিস্তারিত...

ফেনীতে পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা বিপ্লব

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাম্য, ন্যায় ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের বার্তা দিতেই আমরা আপনাদের উৎসবে এসেছি। আপনাদের সুখে-দুঃখে

বিস্তারিত...

অভিষেক অনুষ্ঠানে ভিপি জয়নাল ‘দলিল লেখার নামে হয়রানি ও অনিয়ম করলে ছাড় নেই’

দলিল লেখার নামে সাধারণ মানুষকে হয়রানি করা যাবে না। সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে জনগণকে সেবা দিতে হবে। পেশাগত দায়িত্ব পালনে কেউ অনিয়ম করলে, তিনি যত ক্ষমতাধরই হোন না কেন, ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি। গত বৃহস্পতিবার ফেনী সদর সাব-রেজিস্ট্রি অফিস শাখা বাংলাদেশ দলিল লেখক সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফেনী শহরের একটি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিস্তারিত...

১৫ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগ মধুপুরে গাছের চারা রোপন, ফুটবল বিতরণ ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন

ফেনী পৌরসভার ১৫ নং ওয়ার্ড মধুপুরে এক দিনেই সচেতনতামূলক কার্যক্রমসহ নানা কার্যক্রম পরিচালনা করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার সকালে ফেনী জেলা জামায়াতের আমীর মুফতি আবদুল হান্নানের নেতৃত্বে মধুপুর উচ্চ বিদ্যালয় এর সামনে গাছের চারা বিতরণ ও রোপন, খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ, ডেঙ্গু প্রতিরোধে ফ্রগার মেশিন দিয়ে স্প্রে ছেটানোর কার্যক্রম উদ্বোধন ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এরপর মধ্য মধুপুর এলাকায় গাছের চারা বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ করেন নেতৃবৃন্দ। পরে হলিক্রিসেন্ট স্কুল মাঠে গাছের চারা রোপন ও গাছের চারা বিতরণ এবং ফুটবল বিতরণ করেন নেতৃবৃন্দ।

বিস্তারিত...

মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে আবিদুল ইসলাম ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান বলেছেন, ‘ফ্যাসিস্ট সরকারের আমলে ১৭ বছর পাসের হার বাড়াতে গিয়ে মানসম্মত শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতা গ্রহনের পর শিক্ষার মানন্নোয়নে কাজ করে যাচ্ছে। কিন্ত শিক্ষা ব্যবস্থার উন্নয়ন শুধু সরকার চাইলে হবে না’। তিনি শনিবার সকালে চট্টগ্রামের মিরসরাইয়ে এসএসসি ও সমমনা পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলে

বিস্তারিত...

কিছু গোষ্ঠী দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে -ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার সর্বশক্তি দিয়ে সবার জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে এবং দেশে পূর্ববর্তী ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার ধ্বংসকৃত আইনের শাসন পর্যায়ক্রমে প্রতিষ্ঠা করবে। সাম্প্রতিক সময়ে কয়েকটি রাজনৈতিক দলের কর্মকাণ্ডের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘কিছু গোষ্ঠী বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। এ ধরনের প্রচেষ্টা সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে পারে, যার ফলে শেষ পর্যন্ত জনগণই ক্ষতিগ্রস্ত হবে।’

বিস্তারিত...

জিয়াউর রহমান থেকে তারেক রহমান

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংগঠন। দলটি ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার সময় দলটি বাংলাদেশি জাতীয়তাবাদ, জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং অর্থনৈতিক উন্নয়নকে কেন্দ্র করে একটি রাজনৈতিক কর্মসূচি সামনে নিয়ে আসে। বিএনপির নিজস্ব ঐতিহাসিক বিবরণ অনুযায়ী, দলটি ১৯ দফা কর্মসূচির ভিত্তিতে যাত্রা শুরু করে। ১৯৭৫ সালের রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশে রাষ্ট্রক্ষমতা, সামরিক বাহিনী ও রাজনৈতিক ব্যবস্থাকে ঘিরে একাধিক অস্থিরতা তৈরি হয়। ১৯৭৫ সালের আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত ধারাবাহিক অভ্যুত্থান ও পাল্টা-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি জটিল হয়ে ওঠে।

বিস্তারিত...

পরশুরামে প্রধানমন্ত্রীর সভাস্থল পরিদর্শন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

পরশুরামে প্রধানমন্ত্রী তারেক রহমানের মুহুরী ও কহুয়া নদীর বেড়িবাঁধ নির্মাণ ও নদী খনন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে সভাস্থল পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group