| বঙ্গাব্দ
ad728
ad728

সোনাগাজীতে গৃহস্থালি পুকুরে মাছ চাষের প্রদর্শনী

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 27-07-2026 ইং
  • 7 বার পঠিত
সোনাগাজীতে গৃহস্থালি পুকুরে মাছ চাষের প্রদর্শনী
ছবির ক্যাপশন: সোনাগাজীতে গৃহস্থালি পুকুরে মাছ চাষের প্রদর্শনী


সোনাগাজী প্রতিনিধি: 

সোনাগাজীতে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের (৩য় পর্যায়) আওতায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে মাছ চাষের প্রদর্শনীর সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদ ভবনের সামনে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মারজানা হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিতরণ কার্য্যক্রমের উদ্বোধন করেন ফেনী জেলা মৎস্য অফিসার মো: মাসুদুল হাছান। সার্বিক তত্বাবধায়ন করেন উপজেলা মৎস্য অফিসার তাছলিমা আকতার। 

বিশেষ অতিথি ছিলেন, জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারি পরিচালক মো: আবদুল্লা আল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল আমিন, সমবায় অফিসার মোঃ হানিফ, খামার ব্যবস্থাপক আবদুল্লাহ আল মামুন। 

এসময় নিজস্ব গৃহস্থালি পুকুরে কার্প-তেলাপিয়া চাষের জন্য মোঃ মাইন উদ্দিন, গুলশা মাছ চাষের জন্য রৌশন আক্তার, টেংরা মাছ চাষের জন্য শারমিন আক্তার, শিং-মাগুর মাছ চাষের জন্য সুলতানা আক্তার কে মাছের পোনা, খাদ্য, সবজি বীজ, বৃক্ষ চারা, সাইনবোর্ড সহ প্রদর্শনী সামগ্রী প্রদান করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা তাছলিমা আকতার জানান, গ্রামীন মানুষের অর্থনৈতিক উন্নয়ন ও নিরাপদ আমিষ খাদ্য উৎপাদনের লক্ষে গ্রাম এলাকায় গৃহস্থালী কাজে ব্যবহারিত পুকুর গুলোতে পরিকল্পিত ভাবে মাছ চাষ খুবই গুরুত্বপূর্ণ। তাই  গ্রামীন এসব পুকুরে পরিকল্পিত ভাবে মাছ চাষে উদ্ধুদ্ব করতে এসব প্রদর্শনী দেয়া হয়েছে।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group