দাগনভূঁঞা প্রতিনিধি
ফেনীর দাগনভূঁঞা পৌরসভা জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে গৃহ নির্মাণের সামগ্রী (ঢেউ টিন) উপহার প্রদান করা হয়েছে।
গতকাল শুক্রবার সকালে পৌর এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ফেনী জেলা নায়েবে আমীর ডা. মো. ফখরুদ্দিন মানিক।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ডা. মানিক বলেন, "জামায়াতে ইসলামী সবসময় আর্তমানবতার সেবায় কাজ করে আসছে। সাধারণ মানুষের যেকোনো সংকটে আমরা সামর্থ্য অনুযায়ী পাশে থাকার চেষ্টা করি। অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের অন্যতম লক্ষ্য।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঁঞা পৌরসভার সাবেক প্যানেল মেয়র এবং বিআরডিবি'র চেয়ারম্যান মাস্টার নজির আহম্মদ।
এতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, ৭নং ওয়ার্ড সভাপতি কেফায়েত উল্লাহ, ৬নং ওয়ার্ড সভাপতি লিয়াকত আলী, ৮নং ওয়ার্ডের সাবেক সভাপতি জোবায়ের সিদ্দিকী, ৩নং ওয়ার্ড আমীর আমজাদ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের বিত্তবানদের নিজ নিজ এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। জামায়াতে ইসলামীর এই মানবিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |