| বঙ্গাব্দ
ad728
ad728

ঈদে বন্ধুসভার নতুন জামা পেলো শতাধিক শিশু

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 14-03-2026 ইং
  • 549 বার পঠিত
ঈদে বন্ধুসভার নতুন জামা পেলো শতাধিক শিশু
ছবির ক্যাপশন: ঈদে বন্ধুসভার নতুন জামা পেলো শতাধিক শিশু


স্টার লাইন ডেস্ক:

ফেনীতে ঈদের আনন্দ উদযাপনে বন্ধুসভার নতুন জামা পেলো শতাধিক দরিদ্র শিশু। এতিম হেফজ শিশুদের পাঞ্জাবি ও দুস্থদের মাঝে শাড়ি-লুঙ্গি, সেমাই-চিনি বিতরণ করা হয়েছে। রামজানের শেষ দশকে এমন আয়োজন করেছে দেশের শীর্ষস্থানীয় পত্রিকা দৈনিক প্রথম আলো'র পাঠক সংগঠন ফেনী বন্ধুসভার বন্ধুরা।

'একটি রঙিন জামা, এক টুকরো হাসি' স্লোগানে শুক্রবার সকালে ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মপুর আশ্রয়ন ও আবাসন প্রকল্প এলাকার ঈদগাহ মাঠে বন্ধুসভার নতুন জামা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী বন্ধুসভার সভাপতি মোহাম্মদ ইব্রাহিম।

সংগঠনের সাধারণ সম্পাদক দিপংকর রায় চৌধুরীর সঞ্চালনায় অতিথি ছিলেন ফেনী বন্ধুসভা উপদেষ্টা ফেনী সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মোশারফ হোসেন, ব্যবসায়ী শেখ নুর উদ্দিন চৌধুরী, ফেনী ডায়গনস্টিক এন্ড প্রাইভেট হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মো. হারুন উর রশিদ, জাসাস ফেনী জেলা শাখার সভাপতি কাজী ইকবাল আহমদ, ফেনী লেখক ফোরাম'র সভাপতি নুরুল আমিন হৃদয়, দৈনিক প্রথম আলো'র ফেনী জেলা প্রতিনিধি নাজমুল হক শামীম।

বন্ধুসভার বন্ধু, উপদেষ্টা ও সুহৃদ সহযাত্রীদের অর্থায়নে ধর্মপুর ইউনিয়নের আশ্রয়ণ ও আবাসন প্রকল্পের স্বল্প আয় ও ভূমিহীন পরিবারের খুঁদে শিশুরা নতুন জামা উচ্ছ্বাসিত হয়েছেন।

ধর্মপুর আশ্রয় প্রকল্প মদিনাতুল উলূম মাদ্রাসার ছাত্র মোহাম্মদ সিফাত রহমান বলেন, 'আন্ডা এখানে অনেকেই আইয়ে। কম্বল দেয়, বড়দের শাড়ি-লুঙ্গি দেয়, তবে আন্ডা শিশুদের কখনো কেউ কিছু দেয়ন, আজ্জাইয়া প্রথম কিছু হাইছি।'

নয় বছর বয়সী আবদুল্লাহ আল নোমান বলেন, 'আমি ধর্মপুর মোহাজের কলোনী সরকার প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র। ঈদে পড়ার মত আমার কোন নতুন জামা ছিল না। আপনাদের এই নতুন জামা পেয়ে আমি ঈদ করতে পারব।'

বৃদ্ধ জান্নাতুল সোলতানা মারিয়া বলেন, ‘বয়সের কারণে কোনো কাজকর্ম করতে পারি না। ঘরেত্তে কোন নতুন শাড়িও নাই ঈদে পরমু, আপনাগো শাড়ি পরে এবার ঈদ করতাম হারমু।'

দৈনিক প্রথম আলো'র ফেনী প্রতিনিধি নাজমুল হক শামীম বলেন, আবাসন ও আসন প্রকল্পের দরিদ্র শিশুদের শতাধিক নতুন জামার পাশাপাশি বৃদ্ধা নারী ও প্রতিবন্ধীদের নতুন শাড়ি ও লুঙ্গি প্রদান করা হয়েছে।

বন্ধুসভার জেলা সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বলেন, 'বন্ধুসভার আয়োজনে 'একটি রঙিন জামা এক টুকরো হাসি' কর্মসূচি সারা দেশে একযোগে করা হচ্ছে। এতে করে বন্ধুদের মাঝে দরিদ্রদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার এক সেতুবন্ধন হচ্ছে। বিগত কয়েক বছরের চেয়ে এবার বড় আকারে এই আয়োজনটি করা হয়েছে। আগামী দু-একদিনের মধ্যে ফুলগাজীর একটি এতিমখানা মাদ্রাসা ১৭ জন এতিম শিশুকে সেলাই করা নতুন পাঞ্জাবি ও পায়জামা দেয়া হবে।

নতুন জামা বিতরণ কর্মসূচিতে ধর্মপুর আশ্রয়ণ প্রকল্প কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম, ধর্মপুর আবাসন প্রকল্প কমিটির সভাপতি জসিম উদ্দিন, বন্ধুসভার সিনিয়র সদস্য ব্যবসায়ী কামরুল জামান মজুমদার, সহসভাপতি দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, তন্ময় নাথ টিটু , সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন ভূঁঞা, সহসাংগঠনিক সম্পাদক সাইফ উদ্দিন, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক কিশোর চক্রবর্তী, মুক্তিযোদ্ধা ও গবেষণা সম্পাদক মো. আবুল হাসান শাহিনসহ বন্ধুরা উপস্থিত ছিলেন।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group