অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বাসি-পচা খাবার সংরক্ষণের দায়ে ফেনী শহরের ফাইভ স্টার রেস্তোরাঁকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত রেস্তোরাঁটিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ফেনীতে ডেঙ্গুর সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। চলতি বছরের ১৭ নভেম্বর পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৯০ জনে। গত বছর পুরো বছরে আক্রান্ত হয়েছিলেন ২০১ জন। সে হিসাবে গত বছরের তুলনায় চলতি বছর আক্রান্তের সংখ্যা প্রায় ৯ গুণ। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়েছে ২৬ জনের। সিভিল সার্জন কার্যালয়ের ১৭ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৬০ জনের ডেঙ্গু পরীক্ষা করা হয়েছে। তাঁদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২৬ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় নতুন কোনো রোগী শনাক্ত হয়নি। বর্তমানে জেলার সরকারি হাসপাতালগুলোতে ৫২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ফেনীতে শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। “ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সকালে শহরের মিজান রোডে অবস্থিত ফেনী ডায়াবেটিক সমিতির কার্যালয়ের প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়। র্যালিটি শহরের ট্রাঙ্ক রোড, জেল রোড ও কলেজ রোড প্রদক্ষিণ করে।
ফেনী জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম বলেন, ঘরে ঘরে কৃষি ও অকৃষি উৎপাদনে রাস্ট্রের সকল নাগরিকদের মনোযোগী হতে হবে। অকার্যকর সমবায় সমিতিগুলোক নতুনভাবে জাগিয়ে তুলতে হবে এবং গড়ে তুলতে হবে নতুন নতুন সমবায় প্রতিষ্ঠান। উদ্যোগ, আন্তরিকতা ও দায়িত্ব নিয়ে সবাইকে কাজ করতে হবে। এ ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন, স্বেচ্ছাসেবী ও সামাজিক ব্যক্তিদেরও ভূমিকা রাখতে হবে বলে তিনি মন্তব্য করেন।
ফেনী শহরের বড় বাজারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রধান প্রবেশপথগুলোতে নিরাপত্তা ফটক নির্মাণের উদ্যোগ নিয়েছে ফেনী শহর ব্যবসায়ী সমিতি। এরই অংশ হিসেবে নির্মিত দুটি ফটকের উদ্বোধন করা হয়েছে।
ফেনী থেকে প্রকাশিত সরকারি মিডিয়াভুক্ত দৈনিক স্টার লাইন পত্রিকায় কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে অবস্থিত স্টার লাইন গ্রুপের প্রধান কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ফেনীর ছাগলনাইয়া উপজেলায় জনবসতিহীন এলাকায় খালের ওপর তিন লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি কালভার্ট জনসাধারণের কোনো কাজে আসছে না বলে অভিযোগ উঠেছে। কালভার্টটির দুই পাশে নেই সংযোগ সড়ক। ফলে সরকারি অর্থায়নে নির্মিত অবকাঠামোটি কার্যত অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। প্রকল্পের স্থান নির্বাচন, নির্মাণ পরিকল্পনা ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে স্থানীয় পর্যায়ে প্রশ্ন দেখা দিয়েছে। সরকারি নথিতে প্রকল্পটির নাম উল্লেখ করা হয়েছে ‘রাধানগর ই দক্ষি
দাগনভূঞায় ব্যাটারিচালিত অটোরিকশার অনিয়ন্ত্রিত সংখ্যা ও দাপটের কারণে বর্তমানে সিএনজিচালিত অটোরিকশা চালকদের আয় মারাত্মকভাবে কমে গেছে এবং তারা এক চরম অর্থনৈতিক দুর্দিনের মুখোমুখি হচ্ছেন। সড়ক-মহাসড়ক এবং শহরের অলিগলিতে ব্যাটারিচালিত রিকশার আধিপত্য সিএনজি চালকদের জীবিকাকে সংকটের মুখে ঠেলে দিয়েছে।
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা অভিযান-২০২৬ বাস্তবায়নে ফেনী নদীতে দিনভর অভিযান চালিয়েছে ফেনী জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তর। সোমবার ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম ও জেলা মৎস্য অফিসার মোঃ মাসুদুল হাছান এর নেতৃত্বে অভিযানে অংশ নেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) ফাতিমা সুলতানা, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) চয়ন বড়ুয়া, জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক মো: আবদুল্লা আল হাসান, ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মারজান হোসাইন, সদস্য সচিব ও উপজেলা মৎস্য অফিসার তাছলিমা আকতার। অভিযানে পাঁচ হাজার মিটার অবৈধ চরঘেরা জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংশ করা হয়।
ফেনী সদর উপজেলার আলোকদিয়া ও চেওরিয়া গ্রামের সুবিধাবঞ্চিত ১১ জন নারীর মাঝে স্বল্প সুদে ঋন বিতরণ করেছে উপজেলা সমবায় বিভাগ। সোমবার দুপুরের দিকে ফেনীর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে সুবিধাভোগীদের হাতে ঋণের চেক তুলে দেন আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট ফেনীর অধ্যক্ষ গাজী মোহাম্মদ সালাহ উদ্দিন।
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ২০২৭-২০২৮ সেশনের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে ফেনীর পাঁচজন আলেম গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন। কমিটির সভাপতি হয়েছেন পরশুরামের মুফতি মিজানুর রহমান সাঈদ। সহ সভাপতি হয়েছেন ছাগলনাইয়ার মাওলানা ফরিদ উদ্দিন আল মোবারক। প্রশিক্ষণ সম্পাদক হয়েছেন সোনাগাজীর মাওলানা আবদুর রাজ্জাক। সহকারী কওমি মাদ্রাসাবিষয়ক সম্পাদক হয়েছেন মাওলানা জহিরুল ইসলাম ফারুকী এবং কেন্দ্রীয় সদস্য হয়েছেন দাগনভূঞার মাওলানা মুহাম্মদ সালাউদ্দিন জাহাঙ্গীর।
কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় কয়েক দফায় সরকারি খোলাবাজারে পণ্য বিক্রির (ওএমএস) কেন্দ্র বাড়ানো হলেও গত ১৬ বছরে ফেনীতে বাড়েনি বিক্রয় কেন্দ্রের সংখ্যা। ফেনী পৌরসভার ১৮টি ওয়ার্ডের বিপরীতে চালু রয়েছে মাত্র ৬টি কেন্দ্র। এতে চাহিদা অনুযায়ী কম দামে চাল ও আটা কিনতে পারছেন না নিম্ন আয়ের অনেক মানুষ। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরতে হচ্ছে অনেককে। তবে ফেনীতে ওএমএসের বিক্রয়কেন্দ্র ও বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা ওএমএস কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম। এ বিষয়ে মন্ত্রণালয়ে লিখিতভাবে জানানো হবে বলেও তিনি জানিয়েছেন।
ফেনীতে ইন্ডাস্ট্রিয়াল এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) এর ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিল্পের প্রসার ও আজীবন সদস্য সংগ্রহ উপলক্ষে গতকাল শনিবার বিকালে একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন আইবিডব্লিউএফ এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহীদুল ইসলাম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুফতি আবদুল হান্নান ও সেক্রেটারি মাওলানা আবদুর রহিম।
ফুলগাজীতে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশায় উপজেলা বিএনপির কার্যালয়ে গত দুই দিনে প্রায় সাড়ে তিনশো জনেরও বেশি সম্ভাব্য প্রার্থী তাদের জীবনবৃত্তান্ত বা বায়োডাটা এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন। দলের পক্ষ থেকে তৃণমূলের মতামতকে গুরুত্ব দিয়ে যোগ্য প্রার্থী বাছাইয়ের এই প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। চেয়ারম্যান পদে বায়োডাটা জমাদানের মধ্যে উপজেলা বিএনপির, যুগ্ম আহবায়ক, দপ্তর সম্পাদক, ইউনিয়ন বিএনপির সভাপতি, সম্পাদক, উপজেলা যুবদলের আহবায়ক, যুগ্ম আহবায়ক, উপজেলা ছাত্র দলের আহবায়কসহ দলটির অসংখ্য নেতাকর্মী রয়েছেন। এছাড়াও দলের সাবেক ইউপি চেয়ারম্যান ও উদীয়মান তরুনদেরও এই তালিকায় নাম রয়েছে।
ফেনী জেলার দাগনভূঞা উপজেলার ৪ নং রামনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য বিএনপির একাধিক চেয়ারম্যান প্রার্থী আলোচনায় রয়েছেন। এসব প্রার্থী নিয়ে হিসাব-নিকাশ কষছেন উপজেলা বিএনপির হাই কমান্ড। এই দিকে পুরপুরে মেজাজে আছে একক প্রার্থী দেওয়া জামায়াত ইসলামি ও ইসলামি আন্দোলন। অন্যান্য দলের নীতি নির্ধারনী ফোরামও চেষ্টা করছেন একক প্রার্থী দেওয়ার। ইউপি নির্বাচনকে ঘীরে সামাজিক ও রাজনৈতিক তৎপরতা ইতিমধ্যেই বেশ জোরদার হয়ে উঠেছে। দেশব্যাপী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময়সূচি আনুষ্ঠানিকভাবে নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২০২৭ সালের ২১ জানুয়ারি থেকে পাঁচ ধাপে ভোটগ্রহণ শুরু হয়ে ২৭ মে শেষ হবে। সোমবার (১২ অক্টোবর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।