সোনাগাজীতে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের (৩য় পর্যায়) আওতায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে মাছ চাষের প্রদর্শনীর সামগ্রী বিতরণ করা হয়েছে।
ফেনীতে বিনামূল্যে ১২ কৃষকের মাঝে সবজি বীজ, সার ও কীটনাশক বিতরণ করা হয়েছে। রবিবার সকালে ফেনী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে নির্বাচিত কৃষকদের হাতে এসব প্রণোদনা তুলে দেন ফেনী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীন।
টানা কয়েক দিনের ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে সৃষ্ট দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় কৃষিতে বড় ধরনের ক্ষতি হয়েছে। আউশ ধান, আমনের বীজতলা, মৌসুমি সবজি, ফলের বাগান, মরিচ ও পানের বরজ মিলিয়ে প্রায় ২৫ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি বিভাগের হিসাবে, এতে প্রায় ৮০ হাজার কৃষক ক্ষতির মুখে পড়েছেন। সম্ভাব্য ক্ষতির পরিমাণ ২০ কোটি টাকার বেশি।
'কৃষক কার্ড থাকলে হাতে, সেবা পাবেন সাথে সাথে'-এই স্লোগান নিয়ে ফেনীতে কৃষক কার্ডের জন্য কৃষক তথ্য সংগ্রহের শুভ উদ্বোধন হয়েছে। গতকাল রোববার সকালে ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের পশ্চিম সোনাপুর গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই কার্যক্রমের শুভ উদ্বোধন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা।
ফেনী জেলা কৃষক দলের উদ্যোগে সোনাগাজী উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ৩ শতাধিক প্রান্তিক কৃষকদের মাঝে আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে সোনাগাজী উপজেলা কৃষক দলের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুদ্দিন খোকন চেয়ারম্যানের সভাপতিত্বে ও উপজেলা কৃষক দল নেতা নুর করিমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু।
পরশুরাম উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের টেকসই উন্নয়ন নিশ্চিতকরণের লক্ষ্যে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোনাগাজীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার বীজ ও চারা অনুদান পেয়েছে ৬৬৩১ জন প্রান্তিক কৃষক। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফেনীর অতিরিক্ত উপ-পরিচালক মাসুদ হোসেন।
পরশুরামে মৎস্য চাষিদের ভাগ্য উন্নয়ন এবং দেশীয় প্রজাতির ছোট মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আধুনিক মৎস্য চাষ উপকরণ ও এরেটর বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার পরশুরাম উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে সুফলভোগী চাষিদের মাঝে আনুষ্ঠানিক ভাবে এসব সামগ্রী হস্তান্তর করা হয়।
২০২৫-২০২৬ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি ও সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়) এবং রাজস্ব খাতের আওতায় উপজেলার ৭ জন মৎস্য চাষীর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
ফেনীতে টেকসই কৃষি উৎপাদন ও কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ৩ দিনব্যাপী ‘কৃষক-কৃষাণী প্রশিক্ষণ’ কর্মসূচি শুরু হয়েছে। গতকাল সোমবার সকালে ফেনী সদর উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
ছাগলনাইয়া উপজেলায় টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরের ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দিনব্যাপী ছাগলনাইয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দাগনভূঞা উপজেলায় মাছ চাষিদের মধ্যে বিনামূল্যে মৎস্য চাষের উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়) এর আওতায় সুফলভোগীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়।
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নোয়াখালী জেলায় এবার চাহিদার তুলনায় বেশি কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। তবে সীমান্তপথে ভারতীয় গরু প্রবেশের আশঙ্কায় স্থানীয় খামারিদের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে। উৎপাদন খরচ বৃদ্ধি ও বাজার অনিশ্চয়তায় অনেক খামারি এবার বিনিয়োগ কমিয়েছেন।
দাগনভূঞা বোরো ধান কাটার মৌসুম শুরু হয়েছে। এবার ফলন ভালো হলেও ধানের দাম নিয়ে অসন্তোষ কৃষক। এক মণ ধানের দামেও একজন শ্রমিক পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন কৃষকেরা।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা খাদ্য বিভাগের উদ্যোগে বোরো ধান সংগ্রহ ২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও ধান সংগ্রহ মনিটরিং কমিটির সভাপতি মোঃ নুরুল আমিন।