দীর্ঘদিন পর ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠানের তোড়জোড় শুরু হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। বিগত আওয়ামীলীগ সরকারের আমলে সিলেকশন কমিটি দিয়ে চলেছে ফেনী শহর ব্যবসায়ী সমিতি। ফলে ব্যবসায়ীরা তাদের পছন্দের নেতৃত্ব থেকে উপেক্ষিত ছিল।