| বঙ্গাব্দ
ad728
সকল খবর

ফেনীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি ঘোষণা

ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী সদর উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে মুফতি তৈয়ব সুলতানি, সেক্রেটারি পদে মাওলানা মো. নিজাম উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক পদে মুফতি মোতালেব হোসাইনকে নির্বাচিত করা হয়। এর আগে তারা একই পদে দায়িত্ব পালন করেছেন।

বিস্তারিত...

আপোষের নির্বাচনের কারণে দেশে কোন মৌলিক পরিবর্তন হয়নি - ফেনীতে গাজী আতাউর রহমান, মহাসচিব, ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, আমরা অনেক সংস্কারের কথা শুনেছি। ন্যায় বিচারের কথা শুনেছি। অন্তর্বর্তীকালীন সরকার এসব নিয়ে নাড়াছাড়া করলো। কিন্তু তারা নতুন কোন শক্তিকে ক্ষমতায় আসার সুযোগ দিলো না। তারা সেই পুরাতন শক্তির সাথে আপোষ করে একটা আপোষের সরকার ক্ষমতায় নিয়ে আসলো। একপক্ষকে সরকার ও অপর পক্ষকে বিরোধী দল বানালো। যে কারণে দেশে মৌলিক কোন পরিবর্তন হয়নি। যার কারণে ১৯৭১ সালের পর থেকে রাস্ট্র যেভাবে চলছে, এখনও সেইভাবে চলছে। দুর্নীতি, দুঃশাসন, লুটতরাজ ও চাঁদাবাজি এখনো আগের মতো চলছে। সব জায়গায় আগে যা হয়েছিল এখনো তা হচ্ছে।

বিস্তারিত...

ফেনীতে জুলাই সনদ, গণভোট বাস্তবায়ন সংক্রান্ত ১১ দলীয় জোটের সেমিনার অনুষ্ঠিত

ফেনীতে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটেরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার এবং আমাদের বাস্তবতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১১ দলীয় জোটের ফেনী জেলার আয়োজনে গতকাল সোমবার বিকেলে ফেনীর গ্র্যান্ড সুলতান কনভেনশন সেন্টারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বিস্তারিত...

ফেনীতে এবি পার্টির মতবিনিময় সভা পুরাতন রাজনীতির মাধ্যমে বড় দলগুলো তরুণদের থেকে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে -ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) জেলা কার্যালয়ে ফেনী জেলা ও উপজেলার নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ। এ সময় তিনি জেলা ও উপজেলার নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, বিগত ফ্যাসিবাদী সময়ে বাংলাদেশ রাষ্ট্র মেরামতের জন্য এবি পার্টির যে বয়ানে নতুন রাজনীতির সূচনা করেছিল তারই প্রতিফলন জুলাই গণঅভ্যুত্থান। এজন্য জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী রাজনীতির সাথে পুরাতন আমলের রাজনীতির কোন সম্পর্ক নেই।

বিস্তারিত...

জুলাই গণঅভ্যুত্থানে ফেনীতে ১১ দলীয় জোটের সেমিনার জুলাই সনদের পক্ষে অবস্থান না নেওয়া মানে গণঅভ্যুত্থানকে অস্বীকার করা

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ফেনীতে আয়োজিত ১১ দলীয় জোটের সেমিনারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, "জুলাই সনদের পক্ষে অবস্থান না নেওয়া মানে জুলাই গণঅভ্যুত্থানকে অস্বীকার করা। গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশের মানুষ আবারও শোষণের শিকার হবে। প্রয়োজন হলে এ দাবিতে আবারও গণঅভ্যুত্থান সৃষ্টি হবে।"

বিস্তারিত...

ফেনীতে প্রশাসনের বাধায় ভারতীয় আগ্রাসন প্রতিরোধ কমিটির কর্মসূচি স্থগিত

ভারতীয় আগ্রাসন প্রতিরোধ কমিটি, ফেনী জেলা শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচি প্রশাসন পালন করতে দেয়নি বলে অভিযোগ করেছেন সংগঠনের নেতৃবৃন্দ। পুশব্যাকের নামে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে গতকাল রোববার বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বিস্তারিত...

এবি পার্টির ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে এ সরকারের কাছে আমাদের যে আশা ছিল, তা পূরণের সম্ভাবনা কম - মঞ্জু

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, “আমরা পরিবর্তন চেয়েছিলাম। কিন্তু যে পরিবর্তনের প্রত্যাশা ছিল, তা এখনো বাস্তবায়িত হয়নি। আমরা রাষ্ট্রীয় ব্যবস্থার পরিবর্তন আশা করেছিলাম, কিন্তু এখন পর্যন্ত তার কোনো লক্ষণ দেখছি না। এমন একটি সরকার চেয়েছিলাম, যা কোনো দলের নয়, জনগণের সরকার হবে। কিন্তু ভোটের মাধ্যমে ক্ষমতায় আসা সরকার আমাদের সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি। এ সরকারের কাছে আমাদের যে আশা ছিল, তা পূরণের সম্ভাবনা কম। ক্ষমতায় আসার আগে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বর্তমান কর্মকাণ্ডের মিল খুঁজে পাচ্ছি না। আমরা পরিস্থিতির পরিবর্তন চাই, নতুন কিছু দেখতে চাই।”

বিস্তারিত...

চৌদ্দগ্রাম জাতীয় পার্টি বর্ধিত সভা অনুষ্ঠিত

জাতীয় পাটি (জাফর) এর প্রেসিডিয়াম সদস্য কাজী মোঃ নাহিদ বলেছেন, জাতীয় পার্টির রাজনীতি শুরু হয়েছিল জনগণের উন্নয়নের জন্য। কাজী জাফর চৌদ্দগ্রামে রাজনীতি করেছিলেন মানুষের মাঝে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে দেয়ার জন্য। একতাবদ্ধ হওয়ার জন্য, ঐক্যবদ্ধ হওয়ার জন্য। শান্তি প্রতিষ্ঠা করার জন্য জাতীয় পার্টির জন্ম হয়েছিল। সেই জাতীয় পার্টির নেতা হচ্ছেন আপনারা। তিনি গতকাল বুধবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়াস্থ কাজী বাড়িতে জাতীয় পার্টির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিস্তারিত...

অপরাধীদের আটক করে হাড্ডিগুড্ডি ভেঙে পুলিশে দেয়ার নির্দেশ ভিপি জয়নাল এমপির

ফেনী-২ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি বলেছেন, অপরাধ দেখলে কখনো চুপ করে থাকবেন না, এর প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ করতে না পারলে একসময় আপনার উপরেও নির্যাতন নেমে আসবে। বিশেষ করে মাদক কারবারী, চোর-ছিনতাইকারীদের কোন প্রকার ছাড় দেবেন না। তাদের যেখানে পাবেন আটক করে হাড্ডিহুড্ডি ভেঙে পুলিশের হাতে তুলে দেবেন। তিনি গতকাল রবিবার সকালে ফেনী সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অ

বিস্তারিত...

ফেনীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ ভারতে মুসলিম নির্যাতনের সমুচিত জবাব দেয়ার হুশিয়ারী

ভারতে মুসলিম সম্প্রদায়ের উপর নির্যাতনের প্রতিবাদ, ৫ মে শাপলা চত্ত্বরে গণহত্যার বিচার ও সারা দেশে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ফেনীতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আয়োজনে বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

ফেনীতে খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত

স্থানীয় আজহার মিলনায়তনে খেলাফত মজলিস ফেনী জেলা শাখার উদ্যোগে নির্ধারিত শাখা দায়িত্বশীলদের নিয়ে গতকাল শনিবার দিনব্যাপী তরবিয়তী মজলিস অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি মাওলানা মোজাফফর আহমদ জাফরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব অধ্যাপক এবিএম সিরাজুল মামুন।

বিস্তারিত...

ফেনীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে মজিবুর রহমান মঞ্জুর উদ্বেগ

ফেনীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। গতকাল বুধবার এক বিবৃতিতে মঞ্জু ফেনীর পরিস্থিতির অবনতির কথা জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

বিস্তারিত...

ফেনীতে এবি পার্টির কর্মশালা

এবি পার্টির চেয়ারম্যান বলেছেন, “পরিবারতান্ত্রিক নেতৃত্ব এবং বুর্জোয়া শ্রেণিচরিত্রে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। জনগণ তাদের শাসনব্যবস্থার বাস্তব অভিজ্ঞতার আলোকে দুই দলের পার্থক্য নির্ণয় করবে। বিশেষ করে দুর্নীতি, দলীয়করণ, সন্ত্রাস ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মতো বিষয়গুলোই হবে বিচার্যের প্রধান ক্ষেত্র।”

বিস্তারিত...

নবাবপুরে জামায়াতের সভাপতি সম্মেলন

বাংলাদেশ জামায়াতে ইসলামী নবাবপুর ইউনিয়নের উদ্যোগে সভাপতি সম্মেলন শুক্রবার সকালে ভোরবাজার একটি হলরুমে অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের সভাপতি ও সেক্রেটারীদের অংশগ্রহণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

ফেনী পৌরসভায় খেলাফত মজলিসের মেয়র প্রার্থী প্রকৌশলী শিহাব উদ্দিন

আসন্ন ফেনী পৌরসভা নির্বাচনে খেলাফত মজলিসের পক্ষ থেকে মেয়র পদে নির্বাচন করবেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ইসলামী ছাত্র মজলিস ফেনী জেলা শাখার সাবেক সভাপতি প্রকৌশলী শাহ শিহাব উদ্দিন।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group