| বঙ্গাব্দ
ad728
ad728

অসুস্থ শাহীদ চৌধুরীকে দেখতে গেলেন মিরসরাইয়ের সাংসদ নুরুল আমিন

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 07-04-2026 ইং
  • 339 বার পঠিত
অসুস্থ শাহীদ চৌধুরীকে দেখতে গেলেন মিরসরাইয়ের সাংসদ নুরুল আমিন
ছবির ক্যাপশন: অসুস্থ শাহীদ চৌধুরীকে দেখতে গেলেন মিরসরাইয়ের সাংসদ নুরুল আমিন


মিরসরাই প্রতিনিধি:

পবিত্র ওমরা হজ্ব থেকে ফেরার পথে আহত মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরীকে দেখতে গিয়েছেন মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিন। 

সোমবার (৬ এপ্রিল) শাহীদুল ইসলাম চৌধুরীর ঢাকার বাসভবনে তার সাথে সাক্ষাৎ করেন চট্টগ্রাম ১ (মিরসরাই) আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন। সাক্ষাৎকালে তিনি শাহীদুল ইসলাম চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। এসময় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নেতা ইঞ্জিনিয়ার বেলায়েতও উপস্থিত ছিলেন।

শাহীদুল ইসলাম চৌধুরী ওমরা হজ্ব পালন শেষে দেশে ফেরার পথে বিমানবন্দরে মাগরিবের নামাজের ওজু করার সময় অসাবধানতাবশত পা পিছলে পড়ে আহত হন। বিমানবন্দরে প্রাথমিক চিকিৎসা নিয়ে দেশে ফিরে তিনি উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হন। সেখানে তিনি এভারকেয়ার হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. বোরহান উদ্দিন আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।

শাহীদুল ইসলাম চৌধুরীর পরিবারের পক্ষ থেকে তার সুস্থতার জন্য মিরসরাইবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে। পরিবারের সদস্যরা জানান, তিনি বর্তমানে চিকিৎসকদের পরামার্শে বাসায় বিশ্রামে আছে।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group