| বঙ্গাব্দ
ad728
সকল খবর

তরুণদের খেলায় রাখতে পারলে পড়াশুনায় থাকতে পারবে-মেধা খাটাতে পারবে -মন্ত্রী পুত্র তাজওয়ার

মাতুভূঞা ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে অনুর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এসময় তাজওয়ার এম আউয়াল বলেন, তরুণদের যদি খেলার মধ্যে রাখতে পারি পড়াশুনার মধ্যে থাকতে পারবে মেধাবুদ্ধি খাটাতে পারবে। আমি আশা করি আগামীতে যে খেলাগুলো হয় সেগুলোতে যেন তরুণদের রাখা হয়

বিস্তারিত...

ফেনীতে খালেদা জিয়ার জন্মদিনে শিক্ষাউপকরণ ও নগদ সহায়তা বিতরণ

বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে ফেনীতে সুবধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, বই, খাতা ও কলম বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকালে ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের কলঘর নামক স্থানে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে এ কর্মসূচীর আয়োজন করে জিয়া স্মৃতি পাঠাগার। জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আলম সবুজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো: মশিউর রহমান বিপ্লব।

বিস্তারিত...

ফেনীতে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে বিএনপির দোয়া

বিএনপির সাবেক প্রধানমন্ত্রী ও চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে ফেনীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বাদ আসর শহরের কেন্দ্রীয় বড় মসজিদে জেলা বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এম এ খালেক, যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর বিএ

বিস্তারিত...

সোনাগাজীতে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া ও ক্রিড়া সামগ্রী বিতরণ

সোনাগাজীতে বিএনপির সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা, দোয়া মাহফিল ও ক্রিড়া সামগ্রী বিতরণ করা হয়। গতকাল শনিবার সকালে পৌরসভা মিলনায়তনে পৌর বিএনপির আহবায়ক মনজুর হোসেন বাবরের সভাপতিত্বে ও উপজেলা ক্রিড়া সংস্থার সদস্য সচিব, খুরশিদ আলম ভূঞার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্রিড়াবিদ ও বাফুফের মাঠ পরিচালক তাজওয়ার আউয়াল।

বিস্তারিত...

ফেনী জেলা বিএনপির আয়োজনে বিএনপি নেতা গঠনের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন (গঠন)র ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বাদ আসর ফেনী কেন্দ্রীয় বড় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

ফেনীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করলেন তাঁতিদল

জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফেনীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা তাঁতি দলের নেতৃবৃন্দ। বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১১টায় শহরের মুক্তবাজার এলাকায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে এ শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল

বিস্তারিত...

ফেনীতে শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ফেনীতে জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে শহীদদের স্মরণে আলোকচিত্র প্রদর্শনী, হত্যাকাণ্ডের প্রতীকী বিচার ও ফাঁসি মঞ্চ স্থাপন করা হয়। গতকাল মঙ্গলবার বিকেলে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিস্তারিত...

শহীদের স্মরণে স্বপ্নযাত্রা যুব সংঘের দোয়া ও খাবার বিতরণ

জুলাই গণঅভ্যুত্থানে ৪ আগস্ট ২০২৫ ফেনীর মহিপালে ছাত্র-জনতার আন্দোলনের সময় নিহত ১১ শহীদ ও আহতদের স্মরণে দোয়া মাহফিল ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মহিপাল ফ্লাইওভারের নিচে স্বপ্ন যাত্রা যুব সংঘের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিস্তারিত...

ছাগলনাইয়া বিএনপির ২ গ্রুপের কর্মসূচি ঘিরে উত্তেজনা

ছাগলনাইয়ায় ফেনী নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা জেরে বিএনপির দুই গ্রুপের একই দিন একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে উত্তেজনা পরিস্থিতি বিরাজ করছে। গতকাল বুধবার অপ্রীতিকর ঘটনা এড়াতে ছাগলনাইয়া পৌর শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে র‌্যাব ও পুলিশ সদস্যরা অবস্থান নেয়। দুপুরের পর থেকে জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌর সদরের ছাগলনাইয়া-ফেনী সড়ক, কলেজ রোড, জিরো পয়েন্ট ও ছাগলনাইয়া-শুভপুর সড়কসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে র‌্যাব ও পুলিশের সদস্যরা সশস্ত্র অবস্থান নেন। তল্লাশির পাশাপাশি শহরজুড়ে নিরাপত্তা টহল জোরদার করা হয়।

বিস্তারিত...

মিরসরাইয়ে ২৪ কোটি টাকার সংস্কার কাজের উদ্বোধন

মিরসরাই উপজেলার মিঠাছরা বাজার থেকে মাদবারহাট সড়কের সংস্কার কাজ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সংস্কার কাজের উদ্বোধন করেন চট্টগ্রাম-১ মিরসরাই আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নুরুল আমিন এমপি।

বিস্তারিত...

ফেনী পৌরসভার উদ্যোগে ৩৬শ পরিবারকে চাল বিতরণ চাল বিতরণে নয়-ছয় বরদাস্ত করা হবেনা -জয়নাল আবেদীন এমপি

ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি বলেছেন, চাল বিতরণে কোনো ধরনের অনিয়ম বা নয়-ছয় হলে তা বরদাস্ত করবো না। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ অনিয়মের অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি এ মানবিক সহায়তা কর্মসূচির জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

বিস্তারিত...

১৬ বছরের অবহেলিত রাস্তাঘাট ২ বছরে শেষ করা হবে

পরশুরাম উপজেলা প্রশাসন কতৃক আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১ টায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-১ এর সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু। উপজেলা নির্বাহী অফিসার অতনু বড়ুয়ার সভাপতিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, পরশুরাম উপজেলা নির্বাহী ম্যাজিস্টেট (ভূমি) শাফায়াত আক্তার নূর, পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ আশ্রাফ হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিক, সদস্য সচিব ইব্রাহিম

বিস্তারিত...

ফেনীতে টিআর-কাবিখার আড়াই কোটি টাকার চেক বিতরণ

২০২৫-২৬ অর্থবছরের গ্রামীণ অবকাঠামোর সংস্কার ও রক্ষণাবেক্ষণ (টিআর-কাবিখা) কর্মসূচির আওতায় ফেনীতে ১শ ৫১ প্রকল্পে ২ কোটি ৪৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। সোমবার সকালে ফেনী সদর উপজেলা অডিটোরিয়ামে ফেনী-২ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি প্রধান অতিথি থেকে প্রকল্প কমিটির সভাপতিদের হাতে চেক হস্তান্তর করেন।

বিস্তারিত...

দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো সরকারের মানবিক দায়িত্ব - রফিকুল আলম মজনু এমপি

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের মানবিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু। তিনি বলেছেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্ট লাঘবে সরকারের এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় তিনি সংশ্লিষ্ট সবাইকে স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে প্রকৃত ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণের আহ্বান জানান।

বিস্তারিত...

দ্রুত সময়ে ১ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার - আবদুল আউয়াল মিন্টু

দ্রুত সময়ের মধ্যে সারাদেশে এক কোটি লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার, সোনাগাজীতে উন্নয়ন প্রকল্প উদ্বোধন কালে রোববার বিকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এই কথা বলেন।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group