ফেনীতে এশিয়ান কলেজের উদ্যোগে সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করা হয়। মোঃ শফি উল্যাহর সভাপতিত্বে এবং অধ্যাপক আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কানাডা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক এস এম হুমায়ুন পাটওয়ারী।
জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট প্রকট হয়ে উঠেছে। জেলার ৯টি উপজেলার ১ হাজার ২৫৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৭১০টিতেই প্রধান শিক্ষকের পদ শূন্য। অর্থাৎ প্রায় ৫৭ শতাংশ বিদ্যালয়েই স্থায়ী প্রধান শিক্ষক নেই। জেলার অর্ধেকের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় চলছে স্থায়ী প্রধান শিক্ষক ছাড়াই। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, জেলার ১ হাজার ২৫৩টি বিদ্যালয়ের জন্য প্রধান শিক্ষকের অনুমোদিত পদ রয়েছে ১ হাজার ২৫৩টি। এর বিপরীতে কর্মরত প্রধান শিক্ষক ৫৪৩ জন। ফলে শূন্য রয়েছে ৭১০টি পদ।
ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়ন ৩নং ওয়ার্ডে শেখজী পাড়া যুব সংঘের উদ্যোগে এসএসসি পরীক্ষা-২০২৬ইং পরিক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪ ঘটিকায় এই সংবর্ধনা অনুষ্ঠানে কার্যকারী কমিটির সদস্যবৃন্দ, যুব সংঘের সকল সদস্যবৃন্দ, শুভাকাঙ্ক্ষী ও এসএসসি ২০২৬ পরিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে নিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান ভার্চুয়ালি সম্প্রচার করা হয়েছে। এ উপলক্ষে ফেনী জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে গতকাল বুধবার সদর উপজেলার গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে বড় পর্দায় অনুষ্ঠানটি উপভোগের ব্যবস্থা করা হয়। একই সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
ছাগলনাইয়ার ১০ নং ঘোপাল ইউনিয়ন দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সহ সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক শেখ রাসেল।
ফেনী আলিয়া কামিল মাদরাসার আলিম পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে মাদরাসার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির ও মাদরাসার গভর্নিং বডির সহ-সভাপতি মুফতি আবদুল হান্নান। মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সালেহ আহমদের সভা
ফেনীতে আইসিটি হোমের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গতকাল দুপুরে শহরের গোল্ডেন প্যালেস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আইসিটি হোমের আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জয়নাল হাজারী কলেজের প্রভাষক ও আইসিটি হোম এর ফাউন্ডার তৌহিদুল ইসলাম পলাশ।
দুর্নীতি বিরোধী সামাজিক সচেতনতা ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে মিরসরাইয়ে আন্তঃবিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা” শীর্ষক এ আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল “দুর্নীতিবিরোধী মনোভাব তৈরিতে পরিবারের ভূমিকাই মূখ্য।”
শিক্ষাই হচ্ছে সকলের সম্বল বলে মন্তব্য করেছেন, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাজেটে সব চেয়ে বেশি শিক্ষাকে গুরুত্ব দিয়েছে। প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা। আপনারা তাকে জিজ্ঞস করুন আপনার সব চেয়ে ফেভারিট ডিপার্টমেন্ট কোনটি তিনি বলেবেন শিক্ষা, দ্বিতীয় বার যদি জিজ্ঞেস করুন বলবেন শিক্ষা। তৃতীয় বার জিজ্ঞেস করুন আপনি কোন ডিপার্টমেন্টকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করতে চান তিনি বলবেন শিক্ষা।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থী-অভিভাবক সম্পৃক্ততা বৃদ্ধি এবং কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত করতে বসুরহাট একাডেমীর উদ্যোগে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার একমাত্র মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কক্ষ সংকটে পাঠদান ব্যাহত হচ্ছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন অভিভাবক ও কোমলমতি শিক্ষার্থীরা। সরেজমিন পৌর সদরের ফালগুনকরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে এ চিত্র দেখা গেছে। এক কথায়, পড়ালেখা ও কাগজপত্রে ‘মডেল’ হলেও অবকাঠামো উন্নয়নে মডেল নেই বিদ্যালয়টি।
পরশুরামের ১নং মির্জানগর ইউনিয়নের সত্যনগর বাইতুল উলুম মাদরাসার উদ্যোগে অভিভাবক সমাবেশ, পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
ফেনী সদর উপজেলায় Startup, Science project and Innovation Idea Showcasing Program অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে ফেনী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতায় উপজেলার ২২টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। প্রতিযোগিতায় ফাজিলপুর উচ্চ বিদ্যালয়ের উপস্থাপিত ইনোভেশন আইডিয়া বিচারকদের প্রশংসা অর্জন করে এবং সৃজনশীলতা, বাস্তব প্রয়োগযোগ্যতা ও উপস্থাপনার মান বিবেচনায় উপজেলা পর্যায়ে প্রথম স্থান লাভ করে। এছাড়াও প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করে ফেনী সরকারি কলেজ এবং ৩য় স্থান অর্জন করে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়।
দাগনভূঞায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি) এবং “এডুকেশনাল এঙ্েিলন্স সাপোর্ট স্কিম”এর আওতায় “স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি” অনুষ্ঠিত হয়েছে।
ফুলগাজী উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’। একইসঙ্গে উপজেলা পরিষদ চত্ত্বরে উদ্বোধন করা হয়েছে দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা।