পরশুরামে ১৪ বছর বয়সী কিশোরী গৃহকর্মী ফারজানা আক্তার প্রিয়া হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা জাহেদা আক্তার তিমুর গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে ফেনীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
অস্বাভাবিক হারে পৌরকর বৃদ্ধির প্রতিবাদে ফেনীর দাগনভূঞা পৌরসভার সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের শতাধিক বাসিন্দা অংশ নেন।
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে ফেনীতে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন জুলাই যোদ্ধা এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এ কর্মসূচি শুরু হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
এফটিসি মার্কেটে শুক্রবার জুমআর নামাজের সময় সংঘটিত দিনে-দুপুরে দুঃসাহসিক চুরির সাথে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ মানববন্ধন শনিবার বিকালে মার্কেটের সামনে নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এফটিসি মার্অকেট ব্যাবসায়ী কল্যাণ সমিতির আয়োজনে অনুষ্ঠিত হয়।
জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচার দাবিতে ফেনীতে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার বিকেলে সংগঠনটির ফেনী শহর ও জেলা শাখার উদ্যোগে শহরের মিজান ময়দান থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ট্রাংক রোডসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।
এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র, শিক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ, বন্যাকবলিত পরীক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা এবং শিক্ষাব্যবস্থার যুগোপযোগী সংস্কারের দাবিতে ফেনীতে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
ফেনীর ছাগলনাইয়ায় পেশাগত দায়িত্ব পালনকালে মোহনা টেলিভিশনের সাংবাদিক নিজাম উদ্দিন সজীবের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় ফেনী প্রেস ক্লাব প্রাঙ্গণে কর্মরত সকল সাংবাদিকের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের।
ফেনীর কহুয়া নদীর বন্যা নিয়ন্ত্রণে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদিত বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে সর্বস্তরের জনগণ।
ফেনীর সোনাগাজীতে পৌরসভার বর্জ্য মতিগঞ্জ ইউনিয়নের লোকালয়ে ফেলার প্রতিবাদে সড়ক অবরোধ করেছে স্থানীয় এলাকাবাসী। গতকাল মঙ্গলবার দুপুরে মতিগঞ্জ বর্জ্য ফেলানোর লোকালয় সংলগ্ন ফেনী-সোনাগাজী আঞ্চলিক মহাসড়কে ব্যারিকেড় দিেেয় অবরোধ শুরু করে। এতে যানবহন চলাচল বন্ধ থাকলে দুর্ভোগে শুরু হলে ইউএনও এসিল্যান্ডসহ প্রশাসনের কর্মকর্তাগন ও রাজনৈতিক নেতৃবৃন্দের আশ্বাসে ২ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
পবিত্র ১০ মহররম (আশুরা) উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট যুক্তরাজ্য শাখার উদ্যোগে গত গত রোববার এক শোক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াতের দিকনির্দেশনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র মহররম ইসলামের ইতিহাসে ত্যাগ, সত্য ও ন্যায় প্রতিষ্ঠার এক অনন্য শিক্ষা বহন করে। বিশেষ করে কারবালার প্রান্তরে হযরত ইমাম হুসাইন (রা
পরশুরাম বাজারে গতকালসহ সম্প্রতি বিভিন্ন সময় চুরির ঘটনা, ব্যবসায়ীদের নিরাপত্তা ও নির্বাচিত বণিক সমিতির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার উপজেলা গেইটের সামনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাওলানা নূর মোহাম্মদের সভাপতিত্বে ও ব্যবসায়ী প্রতিনিধি জয়নাল আবেদীন রকি পরিচালনায় স্থানীয় ব্যবসায়ী ও দোকান মালিকদের যৌথ উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
সাম্রতিক বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা ও ধর্মীয় নিপীডনের প্রতিবাদে ফেনীতে মাববন্ধন ক
সীমান্তে বিএসএফ কর্তৃক পুশ-ইন ও হত্যার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে ফেনী শহরের ট্রাংক রোড়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ১১ দলীয় ঐক্যের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
ইসলামী ব্যাংকের চলমান সংকট নিরসনে এস আলমের দোসর চেয়াম্যানের পদত্যাগের দাবীতে ব্যাংকের ফেনী শাখা ও ফেনীর কলেজ রোড শাখার সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী ব্যাংক সুরক্ষার দাবিতে ফেনীর সোনাগাজীতে ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগকৃত চেয়ারম্যানকে অপসারণ ও আমানতের সুরক্ষার দাবিতে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।