চৌদ্দগ্রাম প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক সেবনের মামলায় জামিনে এসেই মামলার বাদী ও স্বাক্ষীকে পিটিয়ে জখম করার অভিযুক্ত প্রধান আসামি আলোচিত মাদক ব্যবসায়ী বাবুকে গ্রেফতার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার দুপুরে চৌদ্দগ্রাম থানার এসআই শামছুল আরেফীন, এসআই মোরশেদ এবং এএসআই মিটন দাশের নেতৃত্বে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। বাবু পৌরসভার শ্রীপুর গ্রামের খোকন মিয়ার ছেলে।
এর আগে গত বৃহস্পতিবার দুপুরে আলোচিত এই মাদক মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করে এলাকাবাসী। জনদাবির মুখে একদিনের মধ্যে আলোচিত এই মাদক মামলার আসামিকে গ্রেপ্তার করায় স্বস্তি প্রকাশ করেছেন আন্দোলকারী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের সাধারণ মানুষ।
উল্লেখ্য, গত ১লা জুন রাতে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের যাত্রাপুর গ্রামে মাদক সেবনকালে চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। আসামিরা জামিনে বেরিয়ে এসে পরদিন সকালে মাদক মামলার বাদী আবুল বাশারের ছেলে, মামলার স্বাক্ষী জুনায়েদ চৌদ্দগ্রাম বাজার এলে ১নং আসামী বাবুর নেতৃত্বে মারধর করে জখম করে তাকে। এই ঘটনায় একই দিন থানায় আরেকটি অভিযোগ দিয়ে ফেরার পথে মাদক ব্যবসায়ী বাবু সংঘবদ্ধ দল নিয়ে যাত্রাপুরের বেশ কয়েকজনের উপর আবারো হামলা করে। এতে জোনায়েদ হোসেন, কামরুজ্জামান সোহাগ, সাদ্দাম হোসেন, সাইম, সুমন, মামুন ও ইকবাল হোসেন আহত হয়। এরপর চৌদ্দগ্রাম থানা পুলিশ অভিযান চালিয়ে এক মাদকসেবীকে আটক করে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন জানান, হামলাকারীদের বিষয়ে অভিযোগ দিলে আমরা একঘন্টার মধ্যে মামলা হিসেবে গ্রহণ করি। এই ঘটনায় ১নং আসামিসহ দুইজনকে আটক করা হয়েছে। বাকী আসামীদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |