জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম-সার্ধশতবর্ষ 'নজরুল বর্ষ' উপলক্ষে ফেনীতে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ফেনী জেলা প্রশাসনের বাস্তবায়নে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, দর্শন, আদর্শ ও বিপুল সৃষ্টিসম্ভারকে জাতীয় পর্যায়ে নতুনভাবে তুলে ধরতে সরকার ঘোষিত ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে সোমবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরীন কান্তা।
সারা দেশের ন্যায় ফেনীতেও নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে গত বুধবার সকালে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পনের পর ফেনীর শিল্পকলা একাডেমীতে সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে জেলা প্রশাসক মনিরা হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য, জুলাইযোদ্ধা এবং প্রশাসনের কর্তারা।
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নে সাউথইস্ট ডিগ্রি কলেজের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার দুপুরে কলেজের মিলনায়তনে আলোচনা সভায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল হোসেন পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজের পরিচালনা পর্ষদের হিতৈষী সদস্য ও ফাজিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলাই যোদ্ধা মো শাহজাহান সিরাজী। বিশেষ অতিথি ছিলেন, পরিচালনা পর্ষদের বিদ্যাৎসাহী সদস্য নুর ইসলাম। এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন, কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ, ইসলাম শিক্ষা বিভাগের সহকারী
ফেনীতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার সকালে ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও সুফলভোগীদের মাঝে গাছের চারা এবং ঋণ বিতরণ করা হয়েছে।
‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ছাগলনাইয়ায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, ঋণ ও গাছের চারা বিতরণের মধ্য দিয়ে পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।
উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দাগনভূঞা উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালন করা হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ও উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়।