বাংলা নববর্ষকে বরণ করে নিতে স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুলে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। স্কুল আঙিনার বাদামতলায় আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
নানা আয়োজনের মধ্য দিয়ে পরশুরামে বরণ করে নেওয়া হয়েছে বাংলা নতুন বছর ১৪৩৩। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে পরশুরামে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য বৈশাখী শুভযাত্রা র্যালির আয়োজন করা হয়। সকাল থেকেই বৈশাখের রঙে সেজেছিল পুরো উপজেলা চত্বর।
সোনাগাজীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩কে বরণ করা হয়েছে। দিনটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, লোকজ মেলা, পান্তা-ইলিশ ভোজন, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান পৃথক ভাবে অনুষ্ঠানের আয়োজন করে।
পুরোনোকে বিদায় জানিয়ে নতুনকে বরণ করার আনন্দে দাগনভূঞা নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। গ্রামবাংলার চিরচেনা ঐতিহ্য, রঙিন শোভাযাত্রা আর লোকজ সংস্কৃতির মেলবন্ধনে দিনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও আনন্দঘন।
ফেনীর পরশুরাম উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়াম হল রুমে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ সকালে বাজারে শোভাযাত্রা, অডিটোরিয়ামে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া সুলতানা।
বাংলা নববর্ষকে বরণ করতে ফেনীতে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা, লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে পুরো শহর। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকেই নানা আয়োজনে নববর্ষকে স্বাগত জানায় সর্বস্তরের মানুষ।
ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের মধ্যেম বাশুড়ার ঐতিহ্যবাহী সার্বজনীন বাসন্তী দেবী মন্দির ও দরবারপুর ইউনিয়নের পশ্চিম বসন্তপুর এলাকার সার্বজনীন বাসন্তী মন্দিরে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বাসন্তী দুর্গা পূজা। প্রতি বছরের ন্যায় এবারও এ পূজাকে কেন্দ্র করে ভক্তদের মাঝে দেখা গেছে গভীর ভক্তি, শ্রদ্ধা ও আনন্দের সমাহার। একইসঙ্গে উপজেলার দরবারপুর ইউনিয়নের পশ্চিম বসন্তপুর বাসন্তী মন্দিরেও অনুষ্ঠিত হয়েছে বাসন্তী পূজার বিভিন্ন আনুষ্ঠানিকতা।
ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নের সুবলপুর সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।