স্টার লাইন ডেস্ক:
ফেনীর কৃতিসন্তান আবুল কাশেম সিলেট বিভাগে শ্রেষ্ঠ পিটিআই সুপারিন্টেন্ডেন্ট নির্বাচিত হয়েছেন। তিনি দীর্ঘদিন সিলেট প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের সুপারিন্টেন্ডেন্ট এর দায়িত্বে রয়েছে। প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমে উৎকর্ষতা, দক্ষ ব্যবস্থাপনা এবং মানসম্মত প্রশিক্ষণ কার্যক্রমের ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবেই বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সুপারিন্টেন্ডেন্ট হওয়ার গৌর অর্জন করেন আবুল কাশেম।
গত বৃহস্পতিবার (৪ জুন) প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে সিলেট বিভাগীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি ও বিভাগীয় কমিশনার মশিউর রহমান সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আবুল কাশেম ফেনীর দাগনভূঞা উপজেলার পশ্চিম জয় নারায়নপুর গ্রামের বাসিন্দা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে অনার্স মাস্টার্স সম্পন্ন করার পর শিক্ষকতা পেশায় নিজেকে নিয়োজিত করেন। তিনি কর্ম জীবনে ফেনী প্রাইমারী টিচার্স ইনস্টিটিউটে ২০১৯ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। এছাড়াও জয়দেবপুর গাজীপুর পিটিআই, মৌলভীবাজার পিটিআইতে সুপারের দায়িত্বে ছিলেন। ২০২৪ সালের ৩ মার্চ তিনি সিলেট পিটিআইয়ের সুপারিন্টেন্ডেন্ট পদে যোগদান করে ব্যাপক প্রাতিষ্ঠানিক সমৃদ্ধি দেখান। তিনি বাকী জীবনে সুস্থ্যতার সাথে দায়িত্ব পালনে সবার দোয়া কামনা করেছেন।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |