| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচন

রিপোর্টারের নামঃ Starline Admin
  • আপডেট টাইম : 18-02-2026 ইং
  • 422 বার পঠিত
ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচন
ছবির ক্যাপশন: সভাপতি-সম্পাদকসহ ১০ পদে বিএনপি, ৪টিতে জামায়াত প্রার্থীরা বিজয়ী


শহর প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবার ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ১৫টি পদের মধ্যে বিএনপি সমর্থিত আইনজীবী কল্যাণ পরিষদ প্যানেল সভাপতি-সম্পাদকসহ ১০টি পদে জয়লাভ করেছে। অন্যদিকে জামায়াতে ইসলামীর সমর্থিত আইনজীবী সম্প্রীতি পরিষদ প্যানেল পেয়েছে ৪টি পদ। একটি পদে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

সোমবার রাত সাড়ে ১২টার দিকে জেলা আইনজীবী সমিতি ভবনে প্রধান নির্বাচন কমিশনার ও বর্তমান সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন খান এবং নির্বাচন কমিশনার ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর মোশাররফ হোসেন মানিক ভোট গণনা শেষে এ  ফলাফল ঘোষণা  করেন। এর আগে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৩৪৬ জন ভোটারের মধ্যে ৩২৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এবারের নির্বাচনে আওয়ামী লীগের কোনো প্যানেল না থাকায় বিএনপি ও জামায়াত পৃথক প্যানেলে অংশ নেয়। ফলে অন্যান্য বছরের তুলনায় দুই প্যানেলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়।

এতে সভাপতি পদে বিএনপি সমর্থিত ফরিদ উদ্দিন খান নয়ন ১৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত মো. মঈন উদ্দিন ১৩১ ভোট ও স্বতন্ত্র প্রার্থী বিমল চন্দ্র শিল ৫৫ ভোট পেয়ে পরাজিত হন। এ পদে ৩ ভোটের ব্যবধানে জয়লাভ করেন ফরিদ উদ্দিন খান নয়ন।

সাধারণ সম্পাদক পদে বিএনপি সমর্থিত হাসান মাহমুদ ১৬৮ ভোট পেয়ে নির্বাচিত হন। জামায়াত সমর্থিত বেলায়েত হোসেন ১৫১ ভোট পেয়ে পরাজিত হন।

অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি পদে বিএনপি সমর্থিত মো. শহীদুল ইসলাম (২০৬ ভোট) ও শামছু উদ্দিন (১৯৪ ভোট) পেয়ে নির্বাচিত হন। জামায়াত সমর্থিত কামাল উদ্দিন মজুমদার ১৪৭ ভোট পেয়ে পরাজিত হন।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২১৯ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী মাসুদুর রহমান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত কামরুজ্জামান স্বপন ১০৩ ভোট পেয়ে পরাজিত হন।

সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ১৭০ ভোট পেয়ে জামায়াত সমর্থিত আলাউদ্দিন বিন ওয়াদুদ নির্বাচিত হন। বিএনপি সমর্থিত মোশাররফ হোসেন খোন্দকার ১৩৫ ভোট পেয়ে পরাজিত হন।

অডিটর পদে বিএনপি সমর্থিত হুমায়ুন কবির বাদল ১৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন। জামায়াত সমর্থিত মোহাম্মদ আবুল বাশার আরিফ ৭৮ ও স্বতন্ত্র প্রার্থী মো. আইয়ুব আলী মিলন ৯৯ ভোট পেয়ে পরাজিত হন।

অর্থ সম্পাদক পদে জামায়াত সমর্থিত মাহমুদুল হাসান ১৬৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রিন্স মাহমুদ চৌধুরী ১৪৮ ভোট পেয়ে পরাজীত হন।

লাইব্রেরি সম্পাদক পদে বিএনপি সমর্থিত ইয়াসিন আরাফাত তারেক ১৬০ ভোট পেয়ে বিজয়ী হন। জামায়াত সমর্থিত মো. ফখরুদ্দিন হেলালী ১৫৯ ভোট পেয়ে মাত্র ১ ভোটের ব্যবধানে পরাজিত হন।

এ ছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন— আব্দুল্লাহ আল মামুন জুয়েল, মোহাম্মদ মনির উদ্দিন সোহাগ, শহীদুল হক, নাঈম উদ্দিন, আরিফুল ইসলাম ও মো. আব্দুর রহিম সুজন।

অপরদিকে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন— সুলতান আহম্মদ, হুসমিস সামাহ শেলী, রোমেনা আফরোজ, ফেরদৌস আরা লিয়া, মো. আবদুর রহিম মামুন ও জিয়াদ হাসান এএসএম ফখরুদ্দিন ভূঁইয়া।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মীর মোশাররফ হোসেন মানিক জানান, ১৫টি পদে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে বিএনপি সমর্থিত প্যানেল ১০টি, জামায়াত সমর্থিত প্যানেল ৪টি এবং স্বতন্ত্র প্রার্থী ১টি পদে বিজয়ী হয়েছেন।

তিনি আরও বলেন, পূর্বে বিএনপি-জামায়াত প্যানেল ও আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতো। এবার জামায়াতে ইসলামী প্রথমবারের মতো একক প্যানেল দেয়। নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group