ফুলগাজী প্রতিনিধি
ফুলগাজী উপজেলার জিএমহাট ইউনিয়নের বকশি শাহ উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্সদের (এডহক কমিটি) সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী গোলাপ চৌধুরী।
গত বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি গোলাপ চৌধুরী একজন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী।
তিনি এর আগেও বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। গোলাপ চৌধুরী ফুলগাজী উপজেলার জিএমহাট ইউনিয়নের শ্রীচন্দ্রপুর গ্রামের বাসিন্দা।
অনুমোদিত এডহক কমিটিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া শিক্ষক প্রতিনিধি হিসেবে একেএম নুরুল ইসলাম এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে শামীম আহম্মেদের নাম অনুমোদন করা হয়েছে। সভাপতি নির্বাচিত হওয়ায় গোলাপ চৌধুরী বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে সকলের সহযোগিতা কামনা করেন।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |