স্টাফ রিপোর্টার
“নিয়মিত রক্তচাপ পরীক্ষা করুন, নীরব ঘাতককে পরাজিত করুন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৭ মে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করেছে স্টার লাইন স্পেশালাইজড হাসপাতাল।
গতকাল রবিবার দিবসটি উদযাপন উপলক্ষে দিনের প্রথম প্রহরে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। পাশাপাশি নির্ধারিত কিছু মেডিক্যাল টেস্টে ৫০ শতাংশ ছাড় ঘোষণা করা হয়। সকাল থেকেই বিভিন্ন বয়সী মানুষের অংশগ্রহণে মেডিক্যাল ক্যাম্পটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাফর উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র কার্ডিওলজিস্ট ডা. শাহ নেওয়াজ সিরাজ মামুন, মেডিসিন স্পেশালিস্ট প্রফেসর ডা. মোহাম্মদ জয়নাল আবেদীন, চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিশু বিশেষজ্ঞ এসোসিয়েট প্রফেসর ডা. ফারুক আহমেদ, হাসপাতালের অপারেশন্স ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. আব্দুস সবুর মিয়া, সিএমও ডা. মেজর জাহিদুল ইসলাম, এজিএম (এইচআর অ্যান্ড অ্যাডমিন) মোঃ ফজলুল হক কাজল এবং ডিজিএম (অপারেশন্স) জাহাঙ্গীর আলম।
আয়োজকরা জানান, উচ্চ রক্তচাপসহ এ সংক্রান্ত বিভিন্ন রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার গুরুত্ব তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে।
বক্তারা বলেন, উচ্চ রক্তচাপ অনেক সময় নীরব ঘাতক হিসেবে কাজ করে। তাই সুস্থ থাকতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতার কোনো বিকল্প নেই।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |