বিশেষ প্রতিবেদক:
অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে আকস্মিক বন্যার কবলে পড়ে চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া, পটিয়া, পেকুয়া উপজেলা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় বাঁশখালীসহ বিভিন্ন উপজেলার ২১২ টি গ্রামের। সম্প্রতি বন্যায় বিভিন্ন গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে খাদ্য-সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরাম। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের ১ মাসের জন্য চাল-ডাল, তেল, আলু, পেঁয়াজ পানিসহ নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র দেয়া হয়।
৩ শতাধিক পরিবারকে এ কাজে সহায়তা করেন সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের কুইক রেসপন্স টিম, টিমের সদস্যদের মধ্যে ছিলেন আবুল বাশার, বিশিষ্ট সমাজসেবক মোঃ জাহিদুল ইসলাম ভূইয়া, মোজাম্মেল, মেহেদি, রনি, রাজু, সকত, মানিক, হাসান ও কামরুল। দিন ব্যাপী ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে খুঁজে খুঁজে পৌঁছে দেয়া হয় উপহার সামগ্রী। ইতিপূর্বে সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরাম ২০২৪ এর ভয়াবহ বন্যায় ফেনী জেলার প্রত্যন্ত অঞ্চলে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান। এছাড়া করোনাকালীন সময়ে মানুষের পাশে দাঁড়ার এ প্রবাসী ফোরাম। এছাড়া বিগত ১৪ বছর যাবত রমজান মাসে প্রতিবন্ধীসহ জেলার ৮ শতাধিক মানুষকে খাদ্য সহায়তা দিয়ে আসছে সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরাম।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |