| বঙ্গাব্দ
ad728
ad728

ছিনতাই মামলায় জামিন চুরির মামলায় ফের কারাগারে

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 13-04-2026 ইং
  • 1155 বার পঠিত
ছিনতাই মামলায় জামিন  চুরির মামলায় ফের কারাগারে
ছবির ক্যাপশন: ছিনতাই মামলায় জামিন চুরির মামলায় ফের কারাগারে


ফুলগাজী প্রতিনিধি ; 

ফুলগাজী উপজেলার সদর বাজারে এক রাতে ৪ দোকানে চুরির ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ওই যুবকের নাম কামাল হোসেন ওরফে আরাফাত (২২)। সে উপজেলার জিএমহাট ইউনিয়নের শ্রীচন্দ্রপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে। বর্তমানে সে উপজেলার সদর ইউনিয়নের বিজয়পুর এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকেন। 

পুলিশ জানায়, গত কিছুদিন আগে একটি ছিনতাই মামলায় জামিন পেয়ে গতকাল রোববার চুরির মামলায় ফের কারাগারে। 

শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাতে দরবারপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি গ্রেপ্তারকৃত ওই যুবক চোর চক্রের প্রধান সদস্য। 

গত ৭ এপ্রিল দিবাগত রাতে বাজারে টিনের চাল কেটে চারটি দোকানে চুরির ঘটনা ঘটে। এঘটনায় ভূক্তভূগিরা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। গতকাল রোববার (১২ এপ্রিল) দুপুরে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। 

পুলিশ জানায়, গত শনিবার দিবাগত রাতে দরবারপুর ইউনিয়নে গভীর রাতে সন্দেহ ভাজন এক যুবক ঘোরাঘুরি করেন। পরে স্থানীয় লোকজন ফুলগাজী থানার পুলিশকে খবর দেন। পুলিশের জিজ্ঞাসাবাদে ওই যুবক বাজারে চারটি দোকানে চুরির বিষয়টি স্বীকার করেছেন। এসময় পুলিশ তার ভাড়া বাসা থেকে চুরির সময় পরনের কাপড়চোপড়সহ চুরি হওয়া কিছু মালামাল উদ্ধার করেন। 

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মিজানুর রহমান বাজারের চুরির ঘটনায় চোর চক্রের প্রধান সদস্য কামাল হোসেন ওরফে আরাফাত নামে এক যুবককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, চোর চক্রের প্রধান সদস্য কামাল হোসেন ইতিপূর্বে ছাগলনাইয়া থানায় একটি ছিনতাই মামলায় প্রায় আড়াই মাস জেল খেটে জামিনে মুক্তি পেয়ে ফের চুরির ঘটনায় লিপ্ত হয়। এঘটনায় সে পুলিশের নিকট তার ৩ সহযোগীর নাম প্রকাশ করেছেন। পুলিশ তাদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group