| বঙ্গাব্দ
ad728
ad728

চৌদ্দগ্রামে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে চালক নিহত

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 07-06-2026 ইং
  • 430 বার পঠিত
চৌদ্দগ্রামে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে চালক নিহত
ছবির ক্যাপশন: চৌদ্দগ্রামে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে চালক নিহত


চৌদ্দগ্রাম প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের পিছনে দ্রুতগামী কাভার্ডভ্যানের ধাক্কায় কাজী জাফর (৩৬) নামের এক চালক নিহত হয়েছেন। নিহত কাভার্ডভ্যান চালক ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার মানিকারহাট গ্রামের পিতা জহিরুল ইসলামের ছেলে। 

গতকাল রোববার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমজাদের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক নাজিম উদ্দিন। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার সকাল আনুমানিক ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী সড়কে চলন্ত অবস্থায় কাভার্ডভ্যান (ঢাকামেট্রো-ন-২০-৬৫৭৫) সামনে থাকা অজ্ঞাতনামা ট্রাকের পিছনে স্বজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের সামনের অংশ ধুমড়ে মুচড়ে যায় এবং চালক কাজী জাফর গুরুতর আহত হন। তাৎক্ষণিক স্থানীয় লোকজন চালককে উদ্ধার শেষে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক নাজিম উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত চালককে উদ্ধার শেষে হাসপাতালে পাঠানো হয়। কর্তব্যরত চিকিৎসক চালক কাজী জাফরকে মৃত ঘোষণা করেছেন। যান চলাচল স্বাভাবিক রয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group