| বঙ্গাব্দ
ad728
ad728

সৌদিতে সড়ক দুর্ঘটনা ঈদের ছুটিতে বাড়ি ফেরা হলো না প্রবাসীর

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 10-05-2026 ইং
  • 5112 বার পঠিত
সৌদিতে সড়ক দুর্ঘটনা  ঈদের ছুটিতে বাড়ি ফেরা হলো না প্রবাসীর
ছবির ক্যাপশন: সৌদিতে সড়ক দুর্ঘটনা ঈদের ছুটিতে বাড়ি ফেরা হলো না প্রবাসীর


ফুলগাজী প্রতিনিধি  

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফুলগাজী উপজেলার এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার পরিবারের বরাতে বিষয়টি নিশ্চিত করেছেন ফুলগাজী উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল আলম স্বপন। 

এর আগে গত শুক্রবার সকালে সৌদি আরব জেদ্দা বন্দরে সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। গত শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীর আলম সজীবের (৩৮) মৃত্যু হয়।

নিহত সজীবের বাড়ি ফুলগাজী উপজেলা আনন্দ পুর ইউনিয়নের বন্দুয়া দৌলতপুর গ্রামে। সে আনন্দপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মজিবুল হক মজলের ছেলে। 

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে সৌদিতে পাড়ি জমান জাহাঙ্গীর। আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তার দেশে ফেরার কথা ছিল। মা বাবা ভাই বোনের সাথে রয়েছে তার  স্ত্রী এক কন্যা সন্তান। পরিবারে স্বপ্ন বুনতে দুই বছর আগে তিনি সৌদি পাড়ি জমান। তবে সেখানে বেশ ভালো ছিলেন। গত শুক্রবারের দুর্ঘটনায় যেন সব তছনছ হয়ে যায়। 

এদিকে জাহাঙ্গীরের মৃত্যুর সংবাদে বার বার মুচ্ছা যাচ্ছেন পরিবারে লোকজন। 

ফুলগাজী উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল আলম স্বপন জানান, নিহত জাহাঙ্গীর সম্পর্কে তার ভাতিজা ছিলেন। গত শুক্রবার সৌদি আরব জেদ্দা বন্দরে সড়ক পারাপারের সময়ে দুর্ঘটনার স্বীকার হন বলে তিনি শুনেছেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জাহাঙ্গীর। জানাগেছে, জাহাঙ্গীর সৌদি জেদ্দা বন্দরে একটা কোম্পানির অধীনে কাজ করতেন। আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু দুর্ঘটনায় ঈদের ছুটিতে আর বাড়ি ফেরা হলো না জাহাঙ্গীরের। তার মৃত্যুতে এখন এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group