| বঙ্গাব্দ
ad728
ad728

ছাগলনাইয়ায় পিএফজির আয়োজনে নাগরিক সংলাপ

রিপোর্টারের নামঃ Starline Admin
  • আপডেট টাইম : 03-03-2026 ইং
  • 486 বার পঠিত
ছাগলনাইয়ায় পিএফজির আয়োজনে নাগরিক সংলাপ
ছবির ক্যাপশন: ছাগলনাইয়ায় পিএফজির আয়োজনে নাগরিক সংলাপ


নিজস্ব প্রতিবেদক:

দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে সহাবস্থানের ছাগলনাইয়া  গড়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন নাগরিকরা। তাদের মতে, সবাই যার যার মত করে রাজনীতি করবে। তবে সেটি হবে শান্তিপূর্ণ। সহাবস্থানের এ পরিবেশ বজায় রাখতে পারলে ছাগলনাইয়াবাসী স্বস্তি পাবে। সোমবার সন্ধ্যায় “নির্বাচনোত্তর বাস্তবতা: শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয়” শীর্ষক নাগরিক সংলাপে এসব মত দেন তারা। ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ছাগলনাইয়া পৌর শহরের স্হানীয় ফুড জোন রেষ্টুরেন্ট  এ অনুষ্ঠানের আয়োজন করে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)।

সুজন - সুশাসনের জন্য নাগরিক ছাগলনাইয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও পিএফজির সদস্য আবদুল আউয়াল চৌধুরী সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন পিএফজির কো-অর্ডিনেটর সাংবাদিক কামরুল হাসান লিটন।

পিএফজির সদস্য ও ছাগলনাইয়া গণ পাঠাগারের সাধারণ সম্পাদক মাষ্টার আবুল কালাম আজাদের সভাপতিত্বে

অনুষ্ঠানে  অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য আনোয়ার উল্যাহ ভুঁঞা, পৌর বিএনপির আহবায়ক ইউছুপ মজুমদার, উপজেলা জামায়াতের সেক্রেটারি জাফর উদ্দিন মোল্লা, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য অহিদ উল্যাহ, ছাগলনাইয়া পৌর জামায়াতের আমির মুফতি মির্জা আবদুল হান্নান, সেক্রেটারি ছালা উদ্দিন, ছাগলনাইয়া পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মনির আহাম্মদ খোকন, ছাগলনাইয়া উপজেলা মহিলা দলের সদস্য সচিব বিবি খোদেজা সুমি, মার্কেন্টাইল ব্যাংক ছাগলনাইয়া শাখার ব্যবস্হাপক বাহার উদ্দিন, পিএফজির এম্বাসেডর শাহেনা আক্তার।

বক্তব্য রাখেন ছাগলনাইয়া পৌর মহিলা দলের আহবায়ক সুমি চৌধুরী, সাংবাদিক শেখ কামাল, পূজা উদযাপন পরিষদ ছাগলনাইয়া উপজেলা শাখার সভাপতি শংকর সাহা, ছাগলনাইয়া ইসলামিয়া কামিল মাদরাসা জামে মসজিদের খতিব রেজাউল করিম, নারী শান্তি সহায়ক প্লাটফর্ম এর যুগ্ম আহবায়ক নুরের সাফা, জেলা ছাত্রশিবিরের সমাজসেবা সহকারি ফরহাদ হোসেন, ছাগলনাইয়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ও ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপের যুগ্ম আহবায়ক তানজিলুল হক মিয়াজি, সমাজকর্মী এমদাদুল হক রেদোয়ান প্রমূখ।

সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইমাম, পুরোহিত, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক,

পিএফজির সদস্য,  শান্তি সহায়ক প্লাটফর্ম এর সদস্য ও ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপের সদস্যরা উপস্হিত ছিলেন।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group