| বঙ্গাব্দ
ad728
ad728

কোম্পানীগঞ্জে গুণীজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

রিপোর্টারের নামঃ Starline Admin
  • আপডেট টাইম : 03-03-2026 ইং
  • 477 বার পঠিত
কোম্পানীগঞ্জে গুণীজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল
ছবির ক্যাপশন: কোম্পানীগঞ্জে গুণীজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল


নোয়াখালী প্রতিনিধি:

রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন, গুণীজন, শিক্ষক, সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট শাখা।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে বসুরহাট-এর নির্ঝর কনভেনশন সেন্টারে ইফতার পূর্বে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোশাররেফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে রমজানের তাৎপর্য বিষয়ে প্রধান অতিথির বক্তব্য দেন নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর আমীর ইসহাক খন্দকার। এসময় আরও বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন।

কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এবিএম হেলাল উদ্দীন এবং বসুরহাট কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফয়েজ উল্যাহ।

এছাড়া শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপন ও বসুরহাট পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর মাজহারুল হক তৌহিদ।এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group