শহর প্রতিনিধি: পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে ফেনী পৌর ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহীম হোসেন ইভুর ব্যক্তিগত উদ্যোগে ফেনী সেন্ট্রাল হাই স্কুলে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল সকালে শহরের ঐতিহ্যবাহী সেন্ট্রাল হাই স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল। এ সময় উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আহাম্মেদ রয়েল ও মহিবুল মুন্না, ছাত্রদল নেতা শরীফ, অর্পণসহ পৌর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও কর্মসূচিতে অংশ নেন। অনুষ্ঠানে মোহাম্মদ ইব্রাহীম হোসেন ইভু বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশ রক্ষায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে অন্তত পাঁচ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, ফেনী সেন্ট্রাল হাই স্কুল প্রাঙ্গণ থেকে বৃক্ষরোপণ কার্যক্রমের সূচনা করা হয়েছে। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে পরিবেশবান্ধব সচেতনতা গড়ে তুলতে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। বিশেষ করে পরিবেশ রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |