সোনাগাজী প্রতিনিধি
সামাজিক দায়বদ্ধতা, মানবসেবা ও স্বেচ্ছাসেবী কার্যক্রমের ৬ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে জি.ভা. সমাজ কল্যাণ ইয়ুথ ফাউন্ডেশন। মতিগঞ্জ ইউনিয়নস্থ এ সংগঠনটি দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সম্পন্ন করে।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের সভাপতি মীর হোসেন পুলকের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ ইকবাল হোসাঈনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবুল হাসিম।
বিশেষ অতিথি ছিলেন, ফেনী জেলা স্বেচ্ছাসেবী পরিবারের প্রতিনিধি ওসমান গনি রাসেল, সোনাগাজী মডেল থানার এসআই আজগর হোসাইন এবং ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মোকাররম আলী চৌধুরী সাহাদ।
এসময় উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. এমদাদ হোসেন, সহ-সভাপতি মোস্তফা আল হোসাইন, ছাইদুল হক সবুজ, স্বপ্নচারী মানবকল্যাণ সোসাইটির জিয়া উদ্দিন হৃদয়সহ সংগঠনের সদস্য, স্বেচ্ছাসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার সকালে ফাউন্ডেশনের কার্যালয়ে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় মানুষের মাঝে চিকিৎসা পরামর্শ, স্বাস্থ্য পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ করা হয়।
এছাড়া সংগঠনের কার্যক্রমে নতুন সদস্য যুক্ত করতে ফাউন্ডেশন কার্যালয়ে স্বেচ্ছাসেবক মেলার আয়োজন করা হয়। মেলায় নতুন সদস্য সংগ্রহের পাশাপাশি পুরাতন সদস্যদের সদস্য নবায়ন কার্যক্রম সম্পন্ন হয়। বাদ জুমা জিৎপুর জামে মসজিদে সংগঠন ও এলাকাবাসীর কল্যাণ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |