| বঙ্গাব্দ
ad728
ad728

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 30-06-2026 ইং
  • 5 বার পঠিত
আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের প্রতিবাদে   ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ছবির ক্যাপশন: আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ


মিরসরাই প্রতিনিধি:

চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের রায়ের পর সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। তবে এলাকার বাসিন্দা ও নেতা-কর্মীদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন আসলাম চৌধুরী। 

গতকাল মঙ্গলবার বিকাল ৩টা থেকে মহাসড়কের ছোট দারোগারহাট এলাকায় তার অনুসারীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এসময় সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুটি ফেলে সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। সড়ক আটকে দেওয়ার কারণে উভয় দিকে প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ আসলাম চৌধুরীর প্রার্থিতা অবৈধ ঘোষণা করে তা বাতিলের চূড়ান্ত রায় দেন।

এই খবর এলাকায় পৌঁছালে ক্ষুব্ধ নেতা-কর্মীরা সীতাকুণ্ডের ছোট দারোগারহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ওই মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়।

এরই মধ্যে মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নেতা-কর্মীদের হতাশ না হওয়ার আহ্বান জানান আসলাম চৌধুরী। পোস্টে একটি সংবাদমাধ্যমের ফটোকার্ড যুক্ত করে তিনি দাবি করেন, অ্যাটর্নি জেনারেলের ভাষ্যমতে ওই আসনে পুনর্র্নিবাচন হলে তার প্রার্থিতায় কোনো আইনি বাধা থাকবে না।

বিএনপির কয়েকজন নেতা জানান, আসলাম চৌধুরী দলের দূর্দিনের ত্যাগী নেতা। জনগনের ভোটে তিনি সীতাকুণ্ডে এমপি নির্বাচিত হয়েছে। তার বিরুদ্ধে এ রায় আমরা মানিনা। অবিলম্বে উনার এমপি পদ ফিরিয়ে দিতে হবে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, মহাসড়কের ছোটদারোগাহাট এলাকায় অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। সড়কে ফেলা গাছ সরানো হচ্ছে। আশা করছি যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group