| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনী রিপোর্টার্স ইউনিটির আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত ফেসবুকের অপপ্রচার গণমাধ্যমের জন্য আরেকটি চ্যালেঞ্জ তৈরী করেছে -কামাল উদ্দিন সবুজ

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 11-05-2026 ইং
  • 4104 বার পঠিত
ফেনী রিপোর্টার্স ইউনিটির আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত  ফেসবুকের অপপ্রচার গণমাধ্যমের জন্য আরেকটি চ্যালেঞ্জ তৈরী করেছে  -কামাল উদ্দিন সবুজ
ছবির ক্যাপশন: ফেনী রিপোর্টার্স ইউনিটির আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত


শহর প্রতিনিধি

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ বলেছেন, বর্তমান সরকার মুক্ত গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। ক্ষমতা গ্রহণের আড়াই মাসে গণমাধ্যমে সরকার কোনো হস্তক্ষেপ করেনি। প্রধানমন্ত্রী নিজেই ঘোষণা দিয়েছেন সাংবাদিকরা মুক্তভাবে সংবাদ প্রচার করবে। তবে এক্ষেত্রে সাংবাদিকদেরকে পেশাদারিত্ব ও দায়িত্বশীলতা বজায় রাখতে হবে বলে আমি মনে করি। 

গতকাল সোমবার বিকালে ফেনী রিপোর্টার্স ইউনিটি আয়োজিত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, সরকার হস্তক্ষেপ না করলেও কোনো কোনো মালিকপক্ষ নিজেদের স্বার্থ রক্ষায় সেন্সরশীপ করে থাকেন। গত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকার আমলে সংবাদ মাধ্যমের উপর হস্তক্ষেপ করায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অনেকেই তাদের মনের ভাব প্রকাশ করেছিলো। একসময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরিহার্য্য হয়ে পড়ে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেহেতু দ্বায়বদ্ধতা নেই সেক্ষেত্রে তারা যা ইচ্ছা তা প্রচার করে। এক্ষেত্রে অপতথ্য ও গুজব ছড়িয়ে পড়ে। যা গণমাধ্যমের জন্য চ্যালেঞ্জ হয়ে পড়েছে। এসব মোকাবেলায় সরকার, মালিকপক্ষ ও সাংবাদিকসহ অংশীজনরা মিলে একটি রোড ম্যাপ তৈরি করতে হবে।

ফেনী রিপোর্টাস ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, আমার কাগজ সম্পাদক ফজলুল হক রানা, ফেনী জজ কোর্টের পিপি মেজবাহ উদ্দিন খাঁন ও জামায়াতে ইসলামীর কেন্দীয় মজলিশের সুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুইয়া।

ফেনী রিপোর্টাস ইউনিটির সাধারন সম্পাদক দিদারুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, ফেনী রিপোর্টাস ইউনিটির সাবেক সভাপতি শুকদেব নাথ তপন, সাবেক সভাপতি আরিফুল আমিন রিজভী, সাবেক সহসভাপতি ইসমাঈল হোসেন সিরাজী, সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার মানিক, ইয়ুথ জার্নালিস্টস্ ফোরাম ফেনীর সভাপতি শাহজালাল ভুইয়া, বাংলাদেশ বেতারের ফেনী প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন, এখন টিভি ফেনী প্রতিনিধি সোলায়মান হাজারী ডালিম, এখনটিভি নোয়াখালী প্রতিনিধি নাসিম শুভ ও পরশুরাম প্রেসক্লাব সভাপতি এম এ হাসান। এ সময় ফেনী রিপোর্টাস ইউনিটির কর্মকর্তা, সদস্যসহ ফেনীতে কর্মরত গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ফেনী রিপোর্টাস ইউনিটির সাবেক ৩ সিনিয়র সদস্য ওসমান হারুন মাহমুদ দুলাল, আবুল কাসেম চৌধুরী ও ঈসমাইল হোসেন সিরাজীকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group