সদর প্রতিনিধি:
ফেনী সদর হাসপাতাল মোড়ে তাযকিয়াতুল উম্মাহ মডেল মাদ্রাসায় আধুনিক শিক্ষা কারিকুলাম বাস্তবায়ন ও শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ মার্চ) মাদ্রাসার মিলনায়তনে আয়োজিত এ সভায় বক্তব্য রাখেন, চিকিৎসক ডা. রফিকুল ইসলাম, প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, মাইজদী, নোয়াখালীর ইন্সট্রাক্টর ও মাদ্রাসার একাডেমিক কাউন্সিল সদস্য মোহাম্মদ আবু তাহের, বাংলাদেশ সেনাবাহিনীর রিলিজিয়ন অফিসার ও মাদ্রাসার উপদেষ্টা মাওলানা সালেহ উদ্দিন মুনির।
বক্তারা বলেন, একটি জাতির ভিত্তি গড়ে ওঠে শিক্ষা ব্যবস্থার উপর। শিক্ষা কেবল সনদ অর্জনের মাধ্যম নয়; এটি জ্ঞান, নৈতিকতা ও দক্ষ মানবসম্পদ তৈরির প্রধান উপকরণ। বর্তমান সময়ে মুখস্থনির্ভর শিক্ষা, নৈতিক শিক্ষার ঘাটতি এবং প্রযুক্তির অপব্যবহার বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজন যুগোপযোগী পাঠ্যক্রম, দক্ষ শিক্ষক এবং নৈতিক শিক্ষার সমন্বয়। সঠিক শিক্ষা ব্যবস্থাই একটি জাতির উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে।
সভা শেষে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রশিদ আহমদ শাহীন এবং তাযকিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এডুকেশন সেক্রেটারি মাওলানা মাঈন উদ্দিন ফয়সাল, কো-অর্ডিনেটর মাওলানা তাজুল ইসলাম অতিথিদের ফুল দিয়ে বরণ করেন এবং সম্মাননা স্মারক প্রদান করেন।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |