| বঙ্গাব্দ
ad728
ad728

বিশ্ব সেপসিস দিবসে স্টার লাইন স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসক-নার্সদের কর্মশালা

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 15-09-2026 ইং
  • 23 বার পঠিত
বিশ্ব সেপসিস দিবসে স্টার লাইন স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসক-নার্সদের কর্মশালা
ছবির ক্যাপশন: বিশ্ব সেপসিস দিবসে স্টার লাইন স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসক-নার্সদের কর্মশালা


স্টাফ রিপোর্টার:

বিশ্ব সেপসিস দিবস-২০২৬ উপলক্ষে ফেনীর স্টার লাইন স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসক ও নার্সদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

ÔThink Sepsis, Act Fastপ্রতিপাদ্যে মঙ্গলবার  সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত হাসপাতালের নিজস্ব অডিটোরিয়মে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় ÔInvest in Sepsis, Save Lives Õ বার্তাকে সামনে রেখে সেপসিস দ্রুত শনাক্তকরণ, প্রতিরোধ ও চিকিৎসার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন। সভাপতিত্ব করেন স্টার লাইন স্পেশালাইজড হাসপাতালের ডিরেক্টর (অপারেশন) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. আব্দুস সবুর মিয়া।

কর্মশালায় প্রশিক্ষণ দেন হাসপাতালের আইসিইউ কো-অর্ডিনেটর ডা. মো. আতিকুজ্জামান। সঞ্চালনা করেন হাসপাতালের চিফ মেডিকেল অফিসার (সিএমও) মেজর (অব.) ডা. জাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ক্রিটিক্যাল কেয়ার সেন্টারের সিনিয়র কনসালটেন্ট ও পরিচালক ডা. মোহাম্মদ রবিউল হালিম, নবজাতক, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ ডা. এ টি এম ফারুক আহমেদ এবং ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের রেজিস্ট্রার ডা. ইকরার হোসেন সিদ্দিকী।

এছাড়া হাসপাতালের ডিজিএম জাহাঙ্গীর আলম, এজিএম ফজলুল হক কাজলসহ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কর্মশালার সায়েন্টিফিক পার্টনার হিসেবে ছিল এরিস্টোফার্মা। প্রতিষ্ঠানটির পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র প্রোডাক্টস এক্সিকিউটিভ মো. আতিকুল ইসলাম নাইম, ডেপুটি সেলস ম্যানেজার মো. জাকির হোসেন এবং অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার আবদুর রহমান খান।

আলোচনা শেষে কর্মশালায় অংশগ্রহণকারী চিকিৎসক ও নার্সদের হাতে সনদ তুলে দেওয়া হয়।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group