স্টাফ রিপোর্টার :
ফেনীর সর্বপ্রথম শীতাতপ নিয়ন্ত্রিত বিপণিবিতান এফ রহমান এসি মার্কেটে ঈদুল ফিতরকে সামনে রেখে বেড়েছে ক্রেতাদের ভিড়। সাধ্যের মধ্যে বাহারি রঙের পোশাক পাওয়া যাওয়ায় জেলার বিভিন্ন স্থান থেকে ক্রেতারা মার্কেটটিতে ভিড় করছেন। মার্কেটটিতে প্রায় ১৪৭ টি দোকান রয়েছে।
ঈদের কেনাকাটা করতে আসা ক্রেতা শারমীন বলেন, ফেনীতে সর্বপ্রথম শীতাতপ নিয়ন্ত্রিত মার্কেট ছিল এটি। ছোটবেলা থেকেই পরিবারের সঙ্গে এখানে কেনাকাটা করতে আসতাম। এখনও আসি। কারণ এখানে সাধ্যের মধ্যে ভালো মানের পণ্য পাওয়া যায়।
রঙ বাংলাদেশ আউটলেট শাখার ম্যানেজার দেলোয়ার হোসেন সৈকত বলেন, “আমাদের দোকানে ফ্যামিলি কম্বো প্যাকেজ রয়েছে। শাড়ি, পাঞ্জাবি ও থ্রি-পিস মিলিয়ে পরিবারভিত্তিক কেনাকাটার সুযোগ রয়েছে। ক্রেতাদের সাধ্যের মধ্যে ভালো মানের পণ্য দেওয়ার চেষ্টা করছি। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে ব্যবসায় কিছুটা প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছি।
এছাড়াও “মার্কেটে ৫০০ টাকার পণ্য ক্রয় করলেই একটি লাকি কূপন দেওয়া হচ্ছে।
এফ রহমান এসি মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি নাছির উদ্দিন খোকন বলেন, “পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মার্কেটে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আমরা নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রাখছি।
তিনি আরো বলেন, এবার ঈদ উপলক্ষে লাকি কূপনের আয়োজন করা হয়েছে। এতে প্রথম পুরস্কার হিসেবে রয়েছে ১৫০ সিসি মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার ফ্রিজ এবং তৃতীয় পুরস্কার ওয়াশিং মেশিন। এছাড়া ৩২ ইঞ্চি এলইডি টিভি, মাইক্রোওভেন, বাইসাইকেল, চার্জার ফ্যান, ব্লেন্ডার মেশিন, কিয়াম পাতিল, রাইস কুকারসহ ১১ থেকে ২০ নম্বর পর্যন্ত আকর্ষণীয় সান্ত্বনা পুরস্কার রয়েছে।
লাকি কূপনের ড্র আগামী ১৪ এপ্রিল সকাল ১০টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |