নিজস্ব প্রতিনিধি:
"আর্ত মানবতার সেবায় আমরা" এ স্লোগানে প্রতিষ্ঠিত ফেনীর দাগনভূঞা উপজেলার ওমরাবাদ সমাজকল্যাণ সংস্থা (ঙঝকঝ) র উদ্যোগে ৭০ পরিবারের ঘরে ঘরে পৌঁছে গেলো ইফতার সামগ্রী।
গতকাল সকালে ঐতিহ্যবাহী ওমরাবাদ জামে মসজিদে আয়োজিত বিতরনে অতিথি ছিলেন ওমরাবাদ সমাজকল্যাণ সংস্থার সহ-সভাপতি মাহবুবুর রহমান আজাদ, সাধারণ সম্পাদক ও দীপ্ত টিভির প্রতিবেদক আবদুল্লাহ আল-মামুন, কোষাধ্যক্ষ মুহাম্মদ জাহাঙ্গীর আলম, সদস্য ডা. শাহজাহান।
এ সময় সংস্থার সদস্য আবদুল আউয়াল বাবুল, এনায়েত উল্লাহ এনাম, মকবুল আহমদ, মোশাররফ হোসেন, শিক্ষার্থী ফারহান মাহতাব অয়ন, তাফহীমুল ইসলাম, তানভীর মাহতাব জাবের সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় অটোরিকশায় করে ইফতার সামগ্রী প্রতিটি পরিবারের ঘরে ঘরে পৌঁছে দেন সংস্থার সদস্যরা।
ওমরাবাদ সমাজকল্যাণ সংস্থার সভাপতি মোহাম্মদ নূরুল আবছার বলেন, গ্রামের দরিদ্র পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে সংস্থার উদ্যোগে সম্মানিত উপদেষ্টামণ্ডলী, সদস্য, সংগঠক, দাতা, শুভানুধ্যায়ীদের দানে ৭০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী- ছোলা, চিড়া, মুড়ি, খেজুর, পেয়াজ, তেল, চিনি, ট্যাং প্যাকেট, চাল, ডাল, আলু বিলিয়ে দেয়া হয়েছে। ফলে গ্রাম জুড়ে সকল ঘরে আনন্দ বইছে।
প্রসঙ্গত; ওমরাবাদ সমাজকল্যাণ সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য হলো- দারিদ্র্য বিমোচনে ব্যক্তি ও পরিবারের সার্বিক কল্যাণে সামাজিক কর্মসূচি গ্রহণ। দরিদ্র পরিবারের আয় বৃদ্ধির জন্য মূলধন প্রদান। দক্ষ শ্রমিক তৈরি করে তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার লক্ষ্যে কার্যক্রম গ্রহণ। ঝুঁকিপূর্ণ ব্যক্তি বা পরিবারকে সামাজিক নিরাপত্তা বলয়ের মধ্যে আনায়ন। জটিল রোগীদের চিকিৎসায় আর্থিক সহায়তা করা। শিক্ষা সামগ্রী বিতরণ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদানের ব্যবস্থা। হতদরিদ্র পরিবারের সন্তানের বিয়েতে আর্থিক সহায়তা করা। এছাড়া রমজানে ইফতার সামগ্রী বিতরণ ও ঈদুল আযহায় গরু ক্রয় করে কোরবানি দিয়ে গোশত দরিদ্র পরিবারের মাঝে বিলিয়ে দেয়া।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |