| বঙ্গাব্দ
ad728
ad728

২০ বছরের কষ্টের স্বীকৃতি পত্রিকা বিপণন কর্মীকে বাইক উপহার দিলেন এমপি মজনু

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 11-07-2026 ইং
  • 6 বার পঠিত
২০ বছরের কষ্টের স্বীকৃতি   পত্রিকা বিপণন কর্মীকে বাইক উপহার দিলেন এমপি মজনু
ছবির ক্যাপশন: ২০ বছরের কষ্টের স্বীকৃতি পত্রিকা বিপণন কর্মীকে বাইক উপহার দিলেন এমপি মজনু


ছাগলনাইয়া প্রতিনিধি: 

দীর্ঘ ২ দশক ধরে সাইকেলে করে প্রত্যন্ত অঞ্চলে পত্রিকা পৌঁছে দেওয়া পত্রিকা বিপণন কর্মী মো. ইউনুছকে একটি ইলেকট্রিক বাইক উপহার দিয়েছেন ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু।

গতকাল শনিবার বিকেলে ছাগলনাইয়ায় এমপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ইউনুছের হাতে আনুষ্ঠানিকভাবে ইলেকট্রিক বাইকের চাবি তুলে দেন সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক নুর আহমেদ মজুমদার, সদস্য সচিব মো. আলমগীর বিএ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন সরকার, এমপির একান্ত সচিব জাফর হোসেন মজুমদারসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

উপহার পেয়ে আবেগাপ্লুত ইউনুছ বলেন, "প্রায় ২০ বছর ধরে সাইকেল চালিয়ে দূর-দূরান্তে পত্রিকা পৌঁছে দিয়ে আসছি। এই দীর্ঘ পথচলায় অনেক কষ্ট করতে হয়েছে। আমার সেই কষ্ট কিছুটা লাঘব করতে মাননীয় সংসদ সদস্য যে ইলেকট্রিক বাইকটি উপহার দিয়েছেন, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি ফেনীবাসী ও সাংবাদিকদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।"

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group