| বঙ্গাব্দ
ad728
ad728

পরশুরামে ৫১ প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগ

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 27-04-2026 ইং
  • 447 বার পঠিত
পরশুরামে ৫১ প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগ
ছবির ক্যাপশন: পরশুরামে ৫১ প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগ


পরশুরাম প্রতিনিধি

পরশুরাম উপজেলায় ডিজিটাল রূপান্তরের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। উপজেলার ৫১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উচ্চগতির ইন্টারনেট সংযোগ প্রদান পরবর্তী গ্রাহক পর্যায়ের প্রশিক্ষণ ও আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে।

রবিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে 'ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্প' (ঊউখ) এর আওতায় উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে। উল্লেখ্য যে, বিগত প্রায় ২ বছর পরীক্ষামূলকভাবে পরিচালনার পর এবার আনুষ্ঠানিকভাবে ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে চুক্তি সম্পন্ন করল অধিদপ্তর।

উপজেলা আইসিটি কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ সাইফুল হাসান। 

তিনি বলেন, "প্রাথমিক শিক্ষায় ইন্টারনেটের ব্যবহার শিশুদের আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে সাহায্য করবে।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্পের পরিচালক তানজিনা ইসলাম ও জেলা আইসিটি কর্মকর্তা সাঈফ মোঃ জুলকার নাঈন চৌধুরী ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবদুল মোতালেব এবং ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠান 'কে এস নেটওয়ার্ক'-এর বাণিজ্যিক কর্মকর্তা ফিরোজ ইফতেখার। 

এছাড়া সংশ্লিষ্ট ৫১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন ও নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে অংশ নেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group