| বঙ্গাব্দ
ad728
ad728

ছাগলনাইয়ায় নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 23-06-2026 ইং
  • 434 বার পঠিত
ছাগলনাইয়ায় নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ
ছবির ক্যাপশন: ছাগলনাইয়ায় নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ


ছাগলনাইয়া প্রতিনিধি: 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধের ঘোষণা দিয়ে ছাগলনাইয়া উপজেলাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

গতকাল মঙ্গলবার সকালে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিল শেষে নেতাকর্মীরা জিরো পয়েন্টে সমবেত হয়ে সমাবেশ করে সড়কে দাঁড়িয়ে অবস্থান নেয়। এ সময় তারা কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যাতে কোনো ধরনের মিছিল বা সমাবেশ করা না হয়, সে জন্য সড়কে পাহারা বসিয়েছে বলে উল্লেখ করা হয়।

মিছিলে উপজেলা বিএনপির আহ্বায়ক নুর আহাম্মদ মজুমদার, উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর বিএ, সিনিয়র যুগ্ম আহ্বায় কফিল উদ্দিন সরকার, পৌর বিএনপির আহ্বায়ক ইউসুফ মজুমদার, সদস্য সচিব আব্দুল লতিফ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন-আহ্বায়ক আব্দুল মমিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিম পাটোয়ার, সদস্য সচিব দেলোয়ার হোসেন রাজিব, মহামায়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শেক ফজলুল করিম লিটন, যুগ্ন- আহ্বায়ক আব্দুল হালিম,উপজেলা শ্রমিক দলের সভাপতি মুন্সি শহীদুল্লাহ, পাঠাননগর ইউনিয়ন বিএনপির আহবায়ক সরোয়ার হোসেন, রাধানগর ইউনিয়ন বিএনপি'র আহবায়ক রবিউল হক চৌধুরী মাহবুব, সদস্য সচি হুমায়ুন খন্দকার, ঘোপাল ইউনিয়ন বিএনপির আহবায়ক মোহাম্মদ মোস্তফা, শুভপুর ইউনিয়ন বিএনপি'র গিয়াস উদ্দিন প্রমুখ সহ পৌর বিএনপি ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, ছাত্রদল, যুবদলসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা আওয়ামী লীগের কর্মকাণ্ডের সমালোচনা করে নৈরাজ্য প্রতিরোধে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group