সোনাগাজী প্রতিনিধি :
সোনাগাজীতে আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে সহস্রাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে পৌরসভার ৬নং ওয়ার্ডের তুলাতলী গ্রামের আবুল খায়ের সওদাগর বাড়িতে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনটির চেয়ারম্যান কাতার প্রবাসী মোহাম্মদ শাহজাহানের সুস্বাস্থ্য, তার মরহুম পিতা আবুল খায়ের সওদাগর এবং মাতা মরহুমা আনোয়ারা বেগমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন মাও. ভুট্টু মিয়া।
এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক সোনাগাজী বাজারের ব্যবসায়ী আবু নাছের বলেন, তার ভাই কাতার প্রবাসী ব্যবসায়ী ও ঠিকাদার মো. শাহজাহান যুদ্ধের কারণে কাতারে আটকা পড়ে গেছে। অন্যথায় তিনি দেশে ফিরে এসব খাদ্য সামগ্রী বিতরণ করার কথা ছিল। তিনি বলেন প্রতি বছরের ন্যায় এবারও আমরা সামর্থ অনুয়ায়ী আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। আমাদের এ মানবিক সহযোগিতার কাজ যেন আগামীতেও অব্যাহত থাকে, সে জন্য সবার কাছে দোয়া চাই।
এসময় উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন বিএনপি নেতা জাহাঙ্গীর আলম করা, মীর কাসেম হেলাল ও আবু সুফিয়ান।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |