| বঙ্গাব্দ
ad728
ad728

পবিপ্রবিতে ফ্যাকাল্টি অব বিজনেস এডমিনিস্ট্রেশনের নতুন ডীন ফেনীর প্রফেসর ড. মো: হাছান উদ্দীন

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 04-03-2026 ইং
  • 261 বার পঠিত
পবিপ্রবিতে ফ্যাকাল্টি অব বিজনেস এডমিনিস্ট্রেশনের নতুন ডীন ফেনীর প্রফেসর ড. মো: হাছান উদ্দীন
ছবির ক্যাপশন: ফেনীর প্রফেসর ড. মো: হাছান উদ্দীন


বিশেষ প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এর ফ্যাকাল্টি অব বিজনেস এডমিনিস্ট্রেশনের ডীন হিসেবে দায়িত্ব পেয়েছেন ফেনীর ছেলে প্রফেসর ড. মো: হাছান উদ্দীন। তিনি বর্তমানে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।  দীর্ঘ সময় ধরে একই বিভাগের চেয়ারম্যান হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

প্রশাসনিক দক্ষতা ও নেতৃত্বগুণের স্বাক্ষর রেখে তিনি প্রফেশনাল এমবিএ (চগইঅ) প্রোগ্রামের ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ফ্যাকাল্টি অব বিজনেস এডমিনিস্ট্রেশনের বিজনেস ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে রয়েছেন।

শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কর্মকাণ্ডে সক্রিয় এই শিক্ষকের গ্রামের বাড়ি ফেনী সদরের শর্শদী ইউনিয়নের রাস্তারখিল মহাজন বাড়ি। বাবা  মরহুম জামাল উদ্দিন ছিলেন সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার।তিনি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ও সেই চেতনায় অনুপ্রাণিত একজন শিক্ষক হিসেবে পরিচিত।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী মহলে তাঁর সততা, নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতা ইতোমধ্যেই প্রশংসিত। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, তাঁর অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্বে ফ্যাকাল্টি অব বিজনেস এডমিনিস্ট্রেশন শিক্ষা ও গবেষণায় আরও অগ্রগতি অর্জন করবে।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group