| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনী-২ আসনের এমপির সাথে ফুলকুঁড়ির সৌজন্য সাক্ষাৎ

রিপোর্টারের নামঃ Starline Admin
  • আপডেট টাইম : 27-02-2026 ইং
  • 432 বার পঠিত
ফেনী-২ আসনের এমপির সাথে ফুলকুঁড়ির সৌজন্য সাক্ষাৎ
ছবির ক্যাপশন: ফেনী-২ আসনের এমপির সাথে ফুলকুঁড়ির সৌজন্য সাক্ষাৎ


স্টাফ রিপোর্টার :

ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন (ভিপি জয়নাল)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর ফেনী শহর শাখা।

সৌজন্য সাক্ষাতে সংগঠনের পক্ষ থেকে ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। উল্লেখ্য, তিনি ইতিপূর্বে ফেনী-২ আসনে তিনবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ নির্বাচনে জয়ী হয়ে তিনি মোট চারবারের মতো এমপি নির্বাচিত হলেন।

এ সময় ফুলকুঁড়ি আসর ফেনী শহর শাখার পক্ষ থেকে উপস্থিত ছিলেন, শাখা পরিচালক মোঃ ইসমাঈল হোসেন, সহকারী পরিচালক খালেদ সাইফুল্লা মাসুম, সিএসডি সম্পাদক শাহজাদা আহমদ হোসেন ইয়াস এবং কোম্পানীগঞ্জ প্রস্তাবিত শাখার অফিস সম্পাদক তাফহিম।

সাক্ষাৎকালে সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয় এবং শিশু-কিশোরদের নৈতিক ও মানবিক বিকাশে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group