| বঙ্গাব্দ
ad728
ad728

কালবেলা’র নিজস্ব প্রতিবেদক হলেন সাংবাদিক আলী হায়দার মানিক

রিপোর্টারের নামঃ Starline Admin
  • আপডেট টাইম : 25-02-2026 ইং
  • 556 বার পঠিত
কালবেলা’র নিজস্ব প্রতিবেদক হলেন  সাংবাদিক আলী হায়দার মানিক
ছবির ক্যাপশন: সাংবাদিক আলী হায়দার মানিক


সময় ডেস্ক :

কালবেলা মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান দৈনিক কালবেলা পত্রিকার নিজস্ব প্রতিবেদক হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক আলী হায়দার মানিক। কালবেলা সম্পাদক সন্তোষ শর্মা স্বাক্ষরিত এই নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান করা হয়েছে।

আলী হায়দার মানিক ফেনীর সর্বাধিক প্রচারিত দৈনিক ফেনীর সময় তে প্রতিষ্ঠালগ্ন থেকে জড়িত থেকে বিভিন্ন দায়িত্বপালন করে বর্তমানে নির্বাহী সম্পাদক হিসেবে কর্মরত রয়েছেন।

এরআগে ২০০৫ সালে সাপ্তাহিক আলোকিত ফেনীর মাধ্যমে তার সাংবাদিকতার হাতেখড়ি।

একইসঙ্গে ইংরেজী দৈনিক ডেইলি ভয়েস অব এশিয়া ও সরকারি মিড়িয়াভুক্ত নিউজ পোটাল সোনালী নিউজের ফেনী প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

এছাড়াও তিনি বেসরকারী টেলিভিশন এশিয়ান টিভি, দৈনিক আজকের পত্রিকা, দৈনিক নয়া শতাব্দী, ডেইলি ম্যাসেঞ্জারের ফেনী প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিক মানিক সহকর্মীসহ সবার সহযোগিতা কামনা করেন।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group