| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ’র রিইউনিয়ন মহামিলন অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 12-04-2026 ইং
  • 370 বার পঠিত
ফেনী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ’র   রিইউনিয়ন মহামিলন অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: ফেনী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ’র রিইউনিয়ন মহামিলন অনুষ্ঠিত


শহর প্রতিনিধি :

ফেনী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে রিইউনিয়ন ২০২৬-এর প্রথম মহামিলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে দিনব্যাপী কলেজ মাঠে এ মিলনমেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক এম. এ. খালেক। এছাড়াও প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান পর্যন্ত কর্মরত ও অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ এবং দেশের বিভিন্ন স্থান থেকে আগত প্রাক্তন শিক্ষার্থীরা অনুষ্ঠানে যোগ দেন।

দিনব্যাপী আয়োজনে ছিল নানান বর্ণিল আয়োজন। পুরো ক্যাম্পাসকে আকর্ষণীয়ভাবে সাজানো হয়। অংশগ্রহণকারীদের জন্য ছিল খাবারের স্টল, বিভিন্ন পণ্যের প্রদর্শনী, আলোকসজ্জা, ছবি তোলার বিশেষ কর্নার, বিনোদনের জন্য কার্টুন জোন এবং লটারি ড্র। পাশাপাশি প্রতিষ্ঠানের গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও চমকপ্রদ কনসার্ট আয়োজন করা হয়, যা উপস্থিত সবার মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ যোগ করে। কনসার্টের মধ্য দিয়েই দিনব্যাপী এই মহামিলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

উল্লেখ্য, ফেনী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে ২০২৬ সাল পর্যন্ত অধ্যয়নরত প্রায় ৪০০ প্রাক্তন শিক্ষার্থীর অংশগ্রহণে এ মিলনমেলা প্রাণবন্ত হয়ে ওঠে।

আয়োজকরা জানান, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের পূর্ণমিলনী আয়োজনের পরিকল্পনা রয়েছে।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group