| বঙ্গাব্দ
ad728
ad728

মাদক নিয়ন্ত্রণে ইমামগণের করণীয় শীর্ষক আলোচনা সভা

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 04-03-2026 ইং
  • 197 বার পঠিত
মাদক নিয়ন্ত্রণে ইমামগণের করণীয় শীর্ষক আলোচনা সভা
ছবির ক্যাপশন: মাদক নিয়ন্ত্রণে ইমামগণের করণীয় শীর্ষক আলোচনা সভা


নিজস্ব প্রতিনিধি:

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর উদ্যোগে “মাদক নিয়ন্ত্রণে সম্মানিত ইমামগণের করণীয়” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) বিকালে ফেনী সদর উপজেলার ফেনী মডেল মসজিদ অডিটোরিয়ামে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ এর  সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফেনী জেলা প্রশাসক মনিরা হক।

তরুণ লেখক ও সংগঠক নজরুল বিন মাহমুদুল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা নাসরিন কান্তা ও ইসলামিক ফাউন্ডেশন ফেনীর উপ-পরিচালক মোঃ নাজমুস সাকিব।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মনিরা হক বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি, যা ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদক প্রতিরোধে শুধু আইন প্রয়োগকারী সংস্থার প্রচেষ্টা যথেষ্ট নয়; এ ক্ষেত্রে ধর্মীয় নেতৃবৃন্দ, বিশেষ করে ইমামগণের সচেতনতা ও ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসময় তিনি জুমার খুতবা ও বিভিন্ন ধর্মীয় আলোচনায় মাদকের ক্ষতিকর দিক তুলে ধরতে ইমামগণের প্রতি আহ্বান জানান।

এতে ইমামগণের পক্ষ থেকে বক্তব্য রাখেন, ফেনী জেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ বরকত উল্লাহ।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group