| বঙ্গাব্দ
ad728
ad728

শহীদের স্মরণে স্বপ্নযাত্রা যুব সংঘের দোয়া ও খাবার বিতরণ

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 04-08-2026 ইং
  • 12 বার পঠিত
শহীদের স্মরণে স্বপ্নযাত্রা যুব সংঘের দোয়া ও খাবার বিতরণ
ছবির ক্যাপশন: শহীদের স্মরণে স্বপ্নযাত্রা যুব সংঘের দোয়া ও খাবার বিতরণ


স্টাফ রিপোর্টার:

জুলাই গণঅভ্যুত্থানে ৪ আগস্ট ২০২৫ ফেনীর মহিপালে ছাত্র-জনতার আন্দোলনের সময় নিহত ১১ শহীদ ও আহতদের স্মরণে দোয়া মাহফিল ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মহিপাল ফ্লাইওভারের নিচে স্বপ্ন যাত্রা যুব সংঘের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, ২০২৪ সালের ৪ আগস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় ফেনীতে ৭ জন এবং ফেনীর বাইরে আরও ৪ জনসহ মোট ১১ জন ফেনীর সন্তান শহীদ হন। তাঁদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একই সঙ্গে প্রায় ৬০০ জন দুস্থ মানুষের মাঝে খাবারের প্যাকেট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী। উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সদস্য মায়ন পাটোয়ারী ও ফজলুল করিম লিটন, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জুয়েল পাটোয়ারী ও স্বপ্ন যাত্রা যুব সংঘের প্রধান সংগঠক ওমর ফারুক শুভসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা প্রথমে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তারা বলেন, ৪ আগস্টের হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group