| বঙ্গাব্দ
ad728
ad728

মতিগঞ্জ জামায়াতের ইফতার অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 10-03-2026 ইং
  • 160 বার পঠিত
মতিগঞ্জ জামায়াতের ইফতার অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: মতিগঞ্জ জামায়াতের ইফতার অনুষ্ঠিত


সোনাগাজী প্রতিনিধি:

সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নের জামায়াতের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল মঙ্গলবার বিকালে মতিগঞ্জ কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন জামায়াতে আমীর মাওলানা ওমর ফারুকের সভাপতিত্বে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলামী ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডা: ফখরুদ্দিন মানিক।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়েত ইসলামী ফেনী জেলা শাখার সেক্রেটারি মাওলানা আবদুর রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ মোস্তফা, উপজেলা জামায়াতে সাবেক আমীর মাওলানা শিহাব উদ্দিন, সোনাগাজী উপজেলা কৃষক দল নেতা নুর করিম, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা ওমর ফারুক সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত জামায়াতের নেতৃবৃন্দ, ছাত্র শিবিরের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মতিগঞ্জ বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব মাওলানা ইয়াহিয়া।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group